1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মাহবুবুল খালিদের নতুন গানে আসিফ আকবরের কণ্ঠ শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়া চলছে: আইনমন্ত্রী আসাদুজ্জামান গাজায় ২৫০ যুগলের গণবিয়ে আয়োজন করল সংযুক্ত আরব আমিরাত আইনমন্ত্রী: বিচার বিভাগকে সবচেয়ে বেশি ক্ষতি করেছে বুদ্ধিবৃত্তিক দুর্নীতি কুয়েতে শিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রি: ৫ বাংলাদেশী গ্রেপ্তার হরমুজ প্রণালিতে পাল্টাপাল্টি হামলা, ওমান উপসাগরে ২২ জন উদ্ধার ইন্ডিগোর বিমানে ছিনতাইয়ের হুমকি, জরুরি অবতরণে আতঙ্ক সৌদি জোটের: হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংসের অক্সফোর্ডে বিশ্বব্যবস্থা নিয়ে কাতারের প্রধানমন্ত্রীর বিশেষ বার্তা জন্মদাতা বাবা-মায়ের খোঁজে কক্সবাজারে নেদারল্যান্ডসের নাগরিক সেলিনা

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক-রেলপথ অবরোধ: বিচ্ছিন্ন ঢাকা-চট্টগ্রাম-সিলেট ট্রেন চলাচল

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নকে ভেঙে নতুন ইউনিয়ন গঠন এবং সদর উপজেলাকে বিভক্ত করার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয়রা। রবিবার সকাল থেকে কোড্ডা কেবিন এলাকায় রেলপথ অবরোধ করে বিক্ষোভ শুরু করলে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে ট্রেন চলাচল পুরোপুরি স্থবির হয়ে পড়ে। এই অবরোধের ফলে পারাবত, পর্যটক এক্সপ্রেস, মহানগর ও সুবর্ণ এক্সপ্রেসসহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় ঘটেছে এবং যাত্রীদের যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে।

স্থানীয়রা জানান, চলতি বছরের মে মাসে সদর উপজেলার ছয়টি গ্রাম—কোড্ডা, বৈষ্ণবপুর, শ্যামনগর, কোড়াবাড়ি, চান্দি ও বরিশলকে নিয়ে ‘বরিশল’ নামে নতুন ইউনিয়ন গঠন করা হয়, যা আখাউড়া উপজেলার সঙ্গে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়। এই সংক্রান্ত গেজেট ৪ জুন প্রকাশিত হয়েছিল। ইউনিয়নবাসী শুরু থেকেই এর প্রতিবাদ জানিয়ে এলেও কোনো সমাধান মেলেনি। বর্তমানে বাসুদেব, সুলতানপুর ও রামরাইল ইউনিয়নকে বরিশল ইউনিয়নের সাথে যুক্ত করে আলাদা একটি উপজেলা গঠনের নতুন প্রস্তাব সামনে আসায় ক্ষোভ বেড়েছে।

জেলা বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়ার আবেদনের প্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ সম্প্রতি সম্ভাব্যতা যাচাইয়ের জন্য একটি দাপ্তরিক চিঠি পাঠিয়েছে। নতুন উপজেলা গঠনের এই প্রক্রিয়া প্রকাশ্যে আসার পর স্থানীয়রা সড়ক ও রেলপথ অবরোধের কর্মসূচি পালন করছেন।

ঘটনাস্থলে উপস্থিত ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, অবরোধের খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অবস্থান নিয়েছে। জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্ব পালন করছে বলে তিনি উল্লেখ করেন।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT