অসুস্থতার কারণে বেশ কিছুদিন ধরে শুটিং থেকে দূরে রয়েছেন বলিউডের প্রবাদপ্রতিম অভিনেতা অমিতাভ বচ্চন। চিকিৎসকদের কড়া পরামর্শে তিনি এখন পূর্ণ বিশ্রামে রয়েছেন, যার ফলে জনপ্রিয় গেম শো কৌন বনেগা ক্রোড়পতির (কেবিসি) নতুন পর্বের শুটিং সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। গত এক সপ্তাহ ধরে অনুষ্ঠানটির রেকর্ডিং বন্ধ রয়েছে বলে জানা গেছে। শুটিং বন্ধ থাকায় দর্শক আপাতত পুরনো পর্বগুলো দেখছেন। বিশেষ করে দীপাবলি উপলক্ষে রেকর্ড করা তারকাদের পর্বগুলোই সম্প্রচার করছে সংশ্লিষ্ট চ্যানেলটি। তার অসুস্থতার কারণেই নাকি আপাতত বন্ধ রাখতে হয়েছে জনপ্রিয় ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮-এর শুটিং। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ভারতের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন। অনুষ্ঠানটি বহু বছর ধরে সঞ্চালনা করেন অমিতাভ। কিন্তু তার শারীরিক অবস্থা খুব একটা ভাল না থাকায়, আপাতত নতুন পর্বের কাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা।
তবে অমিতাভের শারীরিক অবস্থার উন্নতির সম্ভাবনা থাকায়, সবকিছু অনুকূলে থাকলে আগামী সপ্তাহ থেকেই পুনরায় শুটিং শুরু হতে পারে বলে আশা করা হচ্ছে। যদিও তা সম্পূর্ণরূপে অভিনেতার স্বাস্থ্যের ওপর নির্ভর করবে। এদিকে শনিবার নিজের ব্যক্তিগত ব্লগে অমিতাভ জানিয়েছেন যে, তিনি ধীরে ধীরে কাজে ফেরার চেষ্টা করছেন। ভক্তদের সঙ্গে সম্পর্কের কথা উল্লেখ করে তিনি লেখেন, দীর্ঘ সময় কাজের নিয়মিত অভ্যাস থেকে দূরে থাকার ফলে চেনা ছন্দ কিছুটা বদলে গেছে। তাই বর্তমান রুটিনে ফেরার বিষয়টি কিছুটা ধীর এবং নিয়ন্ত্রিত প্রক্রিয়ায় এগোচ্ছে। বর্ষীয়ান এই অভিনেতার সুস্থতা নিয়ে তার অগণিত অনুরাগীদের মধ্যে উদ্বেগ থাকলেও, তার দ্রুত প্রত্যাবর্তনের বার্তায় আশার আলো দেখছেন অনেকে।
Tags: অমিতাভ বচ্চন, কেবিসি, বলিউড, শারীরিক অসুস্থতা