২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে যোগাযোগ করলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থান দমনে প্রাণঘাতী অভিযান চালানোর অভিযোগে দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দেশে ফেরার প্রচেষ্টায় তিনি এই আবেদন করেছেন। গত সোমবার (৯ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে একটি চিঠি পাঠিয়েছেন তিনি। ২০২৪ সালের ৫ অগাস্ট দেশ ছেড়ে যাওয়ার পর এই প্রথম তার এ ধরনের আনুষ্ঠানিক কোনো যোগাযোগের খবর জানা গেল। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, সোমবার (৯ নভেম্বর) আইনজীবীর মাধ্যমে হাই কমিশনে চিঠি পাঠিয়ে ওই আবেদন করেছেন হাসিনা, যা তারা দেখার সুযোগ পেয়েছে।
লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানের কাছে পাঠানো চিঠিতে উল্লেখ করেন, অন্তর্বর্তীকালীন সরকার হাসিনার পূর্বের পাসপোর্ট ও এনআইডি বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। এই পরিস্থিতিতে নতুন নথিপত্র ইস্যু করার জন্য কর্তৃপক্ষের কাছে তারা বিনীত অনুরোধ জানিয়েছেন। আওয়ামী লীগ নেতাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে জানানো হয়, প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শেষে তার দেশে ফেরার সময়সূচি নির্ধারিত হবে। যদিও ভারত থেকে হাসিনা তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এমতাবস্থায়, তার জন্য একটি নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি।’।
রয়টার্স এই আবেদনের বিষয়ে মন্তব্য জানতে দিল্লির বাংলাদেশ হাইকমিশন এবং ঢাকায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসিনার অনুপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ড প্রদান করে। শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এবং দলটির অনেক নেতাকর্মী বর্তমানে কারাগারে রয়েছেন। অনেকে আবার ভারতসহ বিভিন্ন দেশে স্বেচ্ছানির্বাসনে সময় কাটাচ্ছেন। দুই বছরের বেশি সময় ধরে চলা রাজনৈতিক অস্থিরতা কাটিয়ে বাংলাদেশ যখন স্থিতিশীলতার দিকে এগোচ্ছে, তখন হাসিনার এই প্রত্যাবর্তনের বিষয়টি নতুন করে উত্তজনা সৃষ্টি করতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার আগে আওয়ামী লীগ ছিল বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল।
Tags: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, পাসপোর্ট, বাংলাদেশ হাইকমিশন, রয়টার্স, শেখ হাসিনা