1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ইসরায়েলি হামলায় হামাসের রাফা ব্রিগেডের শীর্ষ কমান্ডার নিহত ভারতের সরকারি কর্মকর্তার বাড়িতে কোটি টাকার সম্পদ ও স্বর্ণ উদ্ধার শেখ হাসিনাকে ফেরাতে কতটা কার্যকর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি? দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জে শান্তর বাংলাদেশের নতুন পরীক্ষা তরুণ ফুটবলাররা চাপ নিতে পারেনি, হারের পর বললেন থমাস ডুলি ইরান নীতিতে পরিবর্তন: জেডি ভ্যান্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন ট্রাম্প ইসরায়েলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নতুন প্রজন্মকে বইপাঠ ও ইতিহাস চর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান তৈরি পোশাক খাতে নজিরবিহীন অস্থিরতা: বন্ধ ১৪৭ কারখানা, অর্থনীতিতে বড় শঙ্কা আইজেনকট |: নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’

ভারতের সরকারি কর্মকর্তার বাড়িতে কোটি টাকার সম্পদ ও স্বর্ণ উদ্ধার

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

ভারতের মধ্যপ্রদেশের পাঁচমারিতে অবস্থিত সাতপুরা টাইগার রিজার্ভের সহকারী পরিচালক সঞ্জীব কুমার শর্মার সরকারি ও ব্যক্তিগত বাসভবন এবং দপ্তরে অভিযান চালিয়েছে লোকায়ুক্ত। আদালতের অনুমতি নিয়ে পরিচালিত এই অনুসন্ধানে তার বিরুদ্ধে আয়ের উৎসের চেয়ে অতিরিক্ত সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। লোকায়ুক্তের প্রাথমিক তথ্যানুযায়ী, অভিযুক্ত এই কর্মকর্তার সম্পদের পরিমাণ তার বৈধ আয়ের তুলনায় প্রায় ৫৬০ শতাংশ বেশি।

অভিযানের সময় ২৬ লাখ ৩৬ হাজার ৮০০ রুপি নগদ, প্রায় তিন কোটি ৫০ লাখ রুপি মূল্যের ২ দশমিক ৫২৮ কেজি স্বর্ণ এবং ১ দশমিক ৬৫৬ কেজি রুপা জব্দ করা হয়েছে। পাশাপাশি ৫০ লাখ রুপির আসবাবপত্র ও গৃহস্থালি সামগ্রীসহ চারটি বিলাসবহুল গাড়ি পাওয়া গেছে। এছাড়া জমি কেনাবেচার ২৮টি গুরুত্বপূর্ণ নথিও বাজেয়াপ্ত করেছে তদন্তকারীরা। ভারতের এক সরকারি কর্মকর্তার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয়েছে আড়াই কেজি স্বর্ণ, এক দশমিক ৬ কেজি রুপা ও নগদ অর্থ।

তদন্তের ধারাবাহিকতায় শর্মার মালিকানাধীন দুটি স্থাপনার সন্ধান পাওয়া গেছে—যার মধ্যে ইকোটেল রিসোর্টটির মূল্য প্রায় দুই কোটি রুপি এবং ‘সেরেনিটি দ্য ভিলা’র মূল্য প্রায় এক কোটি রুপি। উদ্ধার করা সম্পদের চূড়ান্ত মূল্যায়ন এবং নথিপত্র যাচাইয়ের প্রক্রিয়া এখনো চলছে। বর্তমানে অভিযান অব্যাহত থাকায় অদূর ভবিষ্যতে তার অবৈধ সম্পদের পরিমাণ আরও বাড়তে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT