1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
রাজধানীর আজিমপুর থেকে ডিবি হেফাজতে অভিনেতা তমাল মাহবুব রিয়াদের পিআইএফ টাওয়ারে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলা শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের শাখায় টায়ার জ্বালিয়ে আগুন হংকংয়ের বিপক্ষে দাপুটে জয় দিয়ে শুরু বাংলাদেশের সুন্দরবনে মুক্তিপণ দিতে না পারায় অপহৃত ৪ জেলে এখনো ফেরেননি ৬২ বছরে পা রাখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান অবরোধ ও হামলায় গোপালগঞ্জে অচল সড়ক যোগাযোগ, আতঙ্কে জনজীবন পটুয়াখালীতে রাতভর ৭ আ.লীগ নেতার বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ অসদাচরণ ও দুর্নীতির অভিযোগে পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত সৌদির পরমাণু চুক্তিতে অত্যন্ত সন্তুষ্ট আইএইএ প্রধান গ্রোসি

শ্রীমঙ্গলে গ্রামীণ ব্যাংকের শাখায় টায়ার জ্বালিয়ে আগুন

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় নাশকতার চেষ্টা চালানো হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত ব্যাংকের কার্যালয়ের বারান্দায় গাড়ির টায়ার রেখে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে এগিয়ে এলে দুর্বৃত্তরা দ্রুত এলাকা ত্যাগ করে। সিন্দুরখান শাখার ব্যবস্থাপক অজিত চক্রবর্তী জানিয়েছেন, সময়মতো স্থানীয়দের তৎপরতায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

ঘটনার খবর পেয়ে বৃহস্পতিবার সকালে শ্রীমঙ্গল থানার পুলিশ দল ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে এবং দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি।

এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ জসিম এই ঘটনার জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুর্বৃত্তদের পৃষ্ঠপোষকদের দায়ী করেছেন। তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, যারা এই দুর্বৃত্তদের মদদ দিচ্ছে, এই আগুনের তাপ একসময় তাদের ঘরেও পৌঁছাতে পারে। পুলিশ জানিয়েছে, প্রকৃত কারণ ও জড়িতদের চিহ্নিত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT