1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মধ্যপ্রাচ্যে রণকৌশল বদলাচ্ছেন ট্রাম্প, ছাড়ল মার্কিন রণতরি মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি শয়তানের কাজ: করণীয় কী? হুমায়ুন কবির: ‘জয় বাংলা’ এখন আওয়ামী লীগের পালানোর স্লোগান গোপালগঞ্জে অস্থিরতা: বাতিল খুলনা-ঢাকার জাহানাবাদ এক্সপ্রেসের যাত্রা কাতারে শুরু হলো ইতিহাসের বৃহত্তম ক্লাসিক কার প্রদর্শনী দুর্ঘটনার কবলে ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি, অল্পের জন্য রক্ষা এএফসির দুটি সম্মানজনক পুরস্কার জিতলো বাফুফে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি আইসিজের রায় কার্যকর করতে জাতিসংঘে প্রস্তাব আনার আহ্বান ব্রিটিশ এমপিদের নিরাপত্তা সহযোগিতা বাড়াতে কাতার-পাকিস্তান সমঝোতা স্মারক স্বাক্ষর

দুর্ঘটনার কবলে ঋতুপর্ণা সেনগুপ্তর গাড়ি, অল্পের জন্য রক্ষা

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

বৃহস্পতিবার ১৯ নভেম্বর সকালে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন টালিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এদিন সকালে অভিনেত্রীর বাড়ির সামনে পার্ক করে রাখা তার ব্যক্তিগত গাড়িটিতে একটি ম্যাটাডোর সজোরে ধাক্কা মারে। ঘটনার সময় ঋতুপর্ণা বাড়ির ভিতরে থাকায় তিনি শারীরিকভাবে নিরাপদে রয়েছেন, তবে গাড়িটির পিছনের বাঁ দিকের অংশ মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে গেছে। একই ঘটনায় অভিনেত্রীর এক বন্ধুর গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

ঘটনার বর্ণনা দিতে গিয়ে ঋতুপর্ণা জানান, বিকট শব্দ শুনে বাড়ির কর্মীরাসহ তিনি বাইরে ছুটে এসে দেখেন পার্কিংয়ে থাকা গাড়িটি বিধ্বস্ত অবস্থায় পড়ে আছে। ঋতুপর্ণা উদ্বেগ প্রকাশ করে বলেন, যদি সেই সময়ে গাড়ির আশেপাশে কোনো মানুষ থাকত, তবে বড় ধরনের প্রাণহানির মতো ঘটনা ঘটতে পারত।

দুর্ঘটনার পর উপস্থিত সবাই মিলে ম্যাটাডোর চালককে আটকে ফেলেন এবং পালিয়ে যাওয়া রোধ করতে গাড়ির চাবি নিয়ে নেন। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই ব্যক্তি গাড়ির অনুমোদিত কোনো চালক নন, বরং একটি ক্যাটারিং সার্ভিসের কর্মী।

এ ধরনের দায়িত্বজ্ঞানহীন আচরণে ক্ষুব্ধ ও হতাশ অভিনেত্রী জানান, চালক নিজেই স্বীকার করেছেন যে তার কোনো বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই এবং কোনো অনুমতি ছাড়াই তিনি গাড়িটি চালাচ্ছিলেন। এই ধরনের বেপরোয়া কর্মকাণ্ড বড় ধরনের বিপদের কারণ হতে পারে উল্লেখ করে তিনি সকলের প্রতি দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT