1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় নবান্নের উৎসবে বাংলার সাত ঐতিহ্যবাহী পিঠার রেসিপি ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের অগ্রিম বুকিংয়ে হিড়িক বাল্টিক সাগরে রুশ জাহাজে ড্রোন হামলা, ইউক্রেনকে দায়ী করছে ফিনল্যান্ড ইসরায়েলে জাতীয় ঐক্য সরকার গঠনে নেতানিয়াহুর ১০ শর্ত জলবায়ু সম্মেলনে অচলাবস্থা: জীবাশ্ম জ্বালানি ইস্যুতে সৌদি আরবের সঙ্গে বিরোধ সাংবাদিকদের সাথে ফুটবল ম্যাচে আহত নিউ ইয়র্ক মেয়র জোহরান মামদানি সাদিক কায়েমের বাড়িতে হামলার নিন্দা জানালেন জামায়াত আমির তিন মাস পর মধ্যপ্রাচ্য ছাড়ল মার্কিন রণতরি জর্জ ওয়াশিংটন

শান্তিপূর্ণ বিরোধ নিষ্পত্তিতে কাতারের ভূমিকার প্রশংসা ইতালির

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ইতালির রোমে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ড. মাজেদ বিন মোহাম্মদ আল আনসারি এবং ইতালির পার্লামেন্টে গালফ দেশগুলোর পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ ইন্টার-গ্রুপের প্রধান সালভাতোরে কাইয়াতা। বৈঠকে দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আলোচনার মূল মনোযোগ ছিল সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির ওপর। বিশেষ করে উত্তেজনা প্রশমন, আঞ্চলিক নিরাপত্তা রক্ষা এবং স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক প্রচেষ্টা ও যৌথ সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দেওয়া হয়েছে। এ সময় সালভাতোরে কাইয়াতা মধ্যস্থতাকারী হিসেবে কাতারের সক্রিয় ভূমিকা এবং সংলাপ এগিয়ে নেওয়ার উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

শান্তিপূর্ণ উপায়ে যেকোনো বিরোধ নিষ্পত্তি এবং আন্তর্জাতিক পর্যায়ে নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিতে কাতার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন সালভাতোরে কাইয়াতা। বৈঠকে ইতালিতে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত খালিদ বিন ইউসেফ আল সাদাসহ ইতালীয় পার্লামেন্টের বেশ কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT