টানা তিন মাস মধ্যপ্রাচ্যে অবস্থান শেষে মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরি ইউএসএস জর্জ ওয়াশিংটন অঞ্চলটি ত্যাগ করেছে। বুধবার (১৮ নভেম্বর) ইউএস নেভাল ইনস্টিটিউটের সংবাদমাধ্যম ইউএসএনআই নিউজ এ তথ্য নিশ্চিত করেছে। মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের মুখপাত্রের তথ্য অনুযায়ী, জাপানভিত্তিক এই রণতরিটি বর্তমানে যুক্তরাষ্ট্রের সপ্তম নৌবহরের আওতাধীন এলাকায় অবস্থান করছে। তবে রণতরিটির সঙ্গে থাকা অন্য যুদ্ধজাহাজগুলোর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তবে এর সঙ্গে কোন কোন যুদ্ধজাহাজ ফিরেছে, তা জানাননি তিনি।
গত ১৯ আগস্ট ইউএসএস আব্রাহাম লিংকনের স্থলে দায়িত্ব নিতে জর্জ ওয়াশিংটন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ পঞ্চম নৌবহরের এলাকায় পৌঁছেছিল। এটি চলে যাওয়ার আগে রোববার মধ্যপ্রাচ্যে ইউএসএস থিওডোর রুজভেল্ট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের দুটি বিমানবাহী রণতরি স্ট্রাইক গ্রুপ সক্রিয় রয়েছে। এর বাইরে এপ্রিল মাস থেকে ইউএসএস জর্জ এইচ ডব্লিউ বুশ আরব সাগরে অবস্থান করছে। জর্জ ওয়াশিংটন জাপানের ইয়োকোসুকায় ফিরছে নাকি পথে কোনো বন্দরে যাত্রাবিরতি করবে, তা এখনো অস্পষ্ট। গত মে মাসের শেষ দিকে ইয়োকোসুকি থেকে যাত্রা শুরু করেছিল রণতরিটি। এর আগে জর্জ ওয়াশিংটনকে মধ্যপ্রাচ্যে পাঠানোয় ইন্দো-প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের কোনো বিমানবাহী রণতরি উপস্থিত ছিল না।
ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনার মধ্যেই এই রণতরি পরিবর্তনের ঘটনা ঘটল। গত ২৮ ফেব্রুয়ারি দুই দেশের যৌথ হামলার মধ্য দিয়ে এই সংঘাতের সূচনা হয়। গত জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও হরমুজ প্রণালিতে নৌ চলাচলের নিরাপত্তা ও স্বাধীনতা নিয়ে মতবিরোধের কারণে তা কার্যকর হয়নি। গুরুত্বপূর্ণ এই নৌপথটি জ্বালানি সরবরাহ ও পণ্য পরিবহনের জন্য অত্যন্ত সংবেদনশীল। যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা চললেও জুলাই থেকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দফায় দফায় সংঘাতের ঘটনা ঘটছে, যা পুরো অঞ্চলের রাজনীতি ও অর্থনীতিকে অস্থির করে তুলেছে। এ সংঘাতের প্রভাব পড়েছে পুরো অঞ্চলের অর্থনীতি ও রাজনীতিতে, যার প্রতিক্রিয়া ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক পরিসরেও।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অভিযোগ, ইরান পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে আঞ্চলিক নিরাপত্তা ও মিত্র দেশগুলোর জন্য হুমকি সৃষ্টি করছে। যদিও তেহরান শুরু থেকেই তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে বলে দাবি করে আসছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের মধ্যে আঞ্চলিক উত্তেজনা অব্যাহত রয়েছে।
Tags: ইরান, জর্জ ওয়াশিংটন, মধ্যপ্রাচ্য, মার্কিন রণতরি, যুক্তরাষ্ট্র, সামরিক উত্তেজনা