1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

চট্টগ্রাম বন্দরে ট্রাস্ট ব্যাংকের রাজস্ব আদায়ের নতুন ডিজিটাল সেবা

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

চট্টগ্রাম বন্দর ব্যবহারকারীদের জন্য ‘ট্রাস্টপোর্ট কানেক্ট’ নামে একটি আধুনিক রাজস্ব আদায় ও পেমেন্ট অটোমেশন সেবার সূচনা করেছে ট্রাস্ট ব্যাংক। ‘স্মার্টার ট্রান্সজেকশন, স্ট্রংগার ট্রেড’ স্লোগানকে সামনে রেখে এই ডিজিটাল প্ল্যাটফর্মটি চালু করা হয়েছে, যা বন্দর সংক্রান্ত সব ধরনের আর্থিক লেনদেনকে আগের চেয়ে দ্রুত, সহজ ও স্বচ্ছ করে তুলবে। ব্যাংকটির এক বিজ্ঞপ্তিতে এই নতুন উদ্যোগের কথা জানানো হয়।

সেবাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান। অনুষ্ঠানে ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহসান জামান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা যোগ দেন। চুক্তি স্বাক্ষরের মাধ্যমে দুই পক্ষ আনুষ্ঠানিকভাবে এই সেবার কার্যক্রম শুরু করে।

এই আয়োজনে চট্টগ্রাম বন্দর ও ট্রাস্ট ব্যাংকের কর্মকর্তাদের পাশাপাশি কাস্টমস কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ এজেন্ট, শিপিং এজেন্ট এবং বন্দর-সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। ট্রাস্ট ব্যাংকের আশা, এই নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম আমদানি-রপ্তানি কার্যক্রমে বাড়তি গতি সঞ্চার করবে এবং দেশের সামগ্রিক বাণিজ্য ব্যবস্থার ডিজিটাল রূপান্তরে বিশেষ ভূমিকা রাখবে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT