বাংলাদেশের পোশাকশিল্পের বিশ্বজয়ের নেপথ্যে শ্রমিকদের নিষ্ঠা ও দক্ষতা সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে। এই শিল্পের প্রতিটি সাফল্য ও অগ্রগতির সঙ্গে শ্রমিকদের জীবন ও পরিবারের সংগ্রামের গল্প জড়িয়ে রয়েছে। প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে এই মত ব্যক্ত করেন। তিনি জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার ও উন্নত জীবনমান নিশ্চিত করা নৈতিক ও অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। তাঁদের ঘাম ও শ্রমে তৈরি ‘মেড ইন বাংলাদেশ’ আজ বিশ্ববাজারে বাংলাদেশের সক্ষমতা, সাফল্য ও মর্যাদার প্রতীক। পরে পক্ষ থেকে এ বিষয়ে জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক শিল্প খাতই দীর্ঘ মেয়াদে শ্রমিকদের কর্মসংস্থান, ন্যায্য মজুরি ও অধিকতর সুযোগ নিশ্চিত করতে পারে। শিল্পের সক্ষমতা ও স্থিতিশীলতা বজায় থাকলেই কর্মসংস্থান, বিনিয়োগ ও রপ্তানি প্রবৃদ্ধি সুরক্ষিত থাকবে।
এই দায়িত্ববোধ থেকে তৈরি পোশাকশিল্পের নিম্নতম মজুরি বোর্ড সব পক্ষের ঐকমত্যের ভিত্তিতে নতুন মজুরিকাঠামো চূড়ান্ত করেছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতা, মূল্যস্ফীতি, শিল্পের সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে টিকে থাকার প্রতিযোগিতার কথা মাথায় রেখেই এই ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২০২৩ সালের সর্বশেষ বেতন বৃদ্ধির পর মাত্র তিন বছরের ব্যবধানে এই মজুরি বৃদ্ধি শ্রমিকদের আর্থসামাজিক নিরাপত্তার পথে বড় একটি ধাপ। বর্তমান মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয়, শিল্পের আর্থিক সক্ষমতা ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগী দেশগুলোর মজুরিকাঠামোসহ সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই এই ভারসাম্যপূর্ণ সিদ্ধান্তে পৌঁছানো হয়েছে।
নতুন এই কাঠামো অনুযায়ী গ্রেডভেদে বেতন বেড়েছে ৩৬ থেকে ৪৩ শতাংশ পর্যন্ত। বিস্তারিত বিন্যাস নিচে দেওয়া হলো
উপদেষ্টা মাহদী আমিন আরও জানান, মূল বেতনের পাশাপাশি শ্রমিকেরা নির্ধারিত ওভারটাইম ও বোনাসের সুবিধা পাবেন, যা মাস শেষে তাদের মোট আয় আরও বাড়িয়ে দেবে।
তিনি বিশ্বাস করেন, শ্রমিকেরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। পোশাকশিল্পে এমন পরিবেশ নিশ্চিত করা সরকারের লক্ষ্য, যেখানে শ্রমিকরা মর্যাদা পাবেন এবং উদ্যোক্তারা বিনিয়োগে উৎসাহিত হবেন। এটি বেকারত্ব কমিয়ে কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শ্রমিক ও মালিকপক্ষকে ধন্যবাদ জানিয়ে মাহদী আমিন বলেন, শ্রমিকের কল্যাণ এবং শিল্পের সমৃদ্ধি একে অপরের পরিপূরক। কোনো ধরনের বিভ্রান্তি বা উসকানিতে কান না দিয়ে উৎপাদনশীল পরিবেশ বজায় রাখার জন্য তিনি শ্রমিক ও মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন। পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার মাধ্যমেই এই শিল্প বাংলাদেশের অর্থনীতিকে আগামী দিনের সমৃদ্ধির পথে নিয়ে যাবে বলে তিনি মনে করেন।
Tags: গার্মেন্টস খাত, পোশাকশিল্প, মজুরি বোর্ড, মাহদী আমিন, শ্রমিক মজুরি