1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

জুলাই-ফেব্রুয়ারিতে রপ্তানি বেড়েছে প্রায় ১১ শতাংশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত আট মাসে বাংলাদেশের পণ্য রপ্তানি আগের অর্থবছরের একই সময়ে তুলনায় ১০ শতাংশের বেশি প্রবৃদ্ধি হয়েছে। এই আট মাসে বাংলাদেশ ৩২.৯৪ বিলিয়ন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছ।

গত অর্থবছরের এই সময়ে রপ্তানি আয় ছিল ২৯.৮০ বিলিয়ন মার্কিন ডলার।

এর মধ্যে কেবল জানুয়ারিতেই রপ্তানি আয় ২.৭৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৩.৯৭ বিলিয়ন ডলার। গত বছরের একই সময়ে যা ছিল ৩.৮৬ বিলিয়ন ডলার।

মঙ্গলবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) আনুষ্ঠানিকভাবে এ রপ্তানি প্রতিবেদন প্রকাশ করেছে।

ইপিবির তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম আট মাসে তৈরি পোশাক খাতে রপ্তানি আয়ে বরাবরের মতোই ভালো প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়া উল্লেখযোগ্য খাতের মধ্যে চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষিপণ্য, হোম টেক্সটাইল, হিমায়িত মাছ ও প্লাস্টিক পণ্য রপ্তানি বেড়েছে।

চলতি অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫০ বিলিয়ন ডলার, যা গত অর্থবছরের তুলনায় ১২.৪৪ শতাংশ বেশি।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT