1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
কাতারে শুরু হয়েছে সুন্নাহর গুরুত্ব নিয়ে বিশেষ প্রচারাভিযান পঞ্চগড়ে বাড়ছে শীত, এক দিনে তাপমাত্রা কমল এক ডিগ্রির বেশি শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার রয়েছে, গ্রামীণ ব্যাংকে হামলা নিয়ে জাতিসংঘ ফরেনসিক বিশেষজ্ঞ |: এপস্টেইন জরুরি ঘটনা করেননি, তাকে মৃত্যুর ঘটনা করা হয়েছে আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে দেশজুড়ে শুরু সাঁড়াশি অভিযান টেন্ট পেগিং বিশ্বকাপে রানার্সআপ হয়ে কাতারের দারুণ সাফল্য মিরপুরে শিশু হত্যার ঘটনায় হাইকোর্টের রায় আজ সিরাজগঞ্জে ট্রাকচাপায় ঝরল দুই পথচারীর প্রাণ নাহিদ ইসলাম |: আওয়ামী নাশকতা ও নৈরাজ্যের জন্য বর্তমান সরকার দায়ী গুলশান থেকে গ্রেপ্তার ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র সাঈদ খোকন

জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের ফুলেল শ্রদ্ধা

নিউজ ডেস্ক
  • আপডেট সময় বুধবার, ২৬ মার্চ, ২০২৫

সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে জাতির বীর সন্তানদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করছেন দেশের আপামর জনসাধারণ। শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

বীর শহীদদের প্রতি সম্মান জানাতে বুধবার (২৬ মার্চ) ভোর থেকে ফুল হাতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসতে থাকেন হাজারো মানুষ। বিভিন্ন সংগঠন ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে স্মৃতিসৌধ প্রাঙ্গণে আসছেন বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শ্রদ্ধার ফুলে ফুলে ভরে যাচ্ছে শহীদ বেদী। একইসঙ্গে দলে দলে ফুল হাতে নিয়ে শ্রদ্ধা জানাতে প্রবেশ করেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন ও নানা শ্রেণি-পেশার মানুষ। এ সময় অনেকে লাল-সবুজের পোশাক পরিধান করে হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানোর জন্য অপেক্ষা করছিলেন। শিশু-কিশোর থেকে বয়োবৃদ্ধরাও আসছেন জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে।

এর আগে, এদিন ভোর ৫টা ৫০ মিনিটে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে ৬টার দিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ফুলেল শ্রদ্ধা জানান। এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলী, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, দেশি-বিদেশি কূটনীতিকরা উপস্থিত ছিলেন।

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT