1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব বোয়িংয়ের সঙ্গে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি বিমানের ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের প্রায় ৩৫ শতাংশ ঋণ খেলাপি এডিবির পূর্বাভাসে বাংলাদেশে প্রবৃদ্ধি কমে ৪ শতাংশে, মূল্যস্ফীতি পৌঁছাতে পারে ৯ শতাংশে হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি -পরীক্ষা ছাড়াই ইসলামী ব্যাংকে নিয়োগ ৮,৫৪২ জন জাতিসংঘে ট্রাম্পের ভাষণ: ইরান, এআই ও বৈশ্বিক নিরাপত্তা নিয়ে কঠোর বার্তা ভারতকে বাংলাদেশ থেকে আমদানি বাড়ানোর আহ্বান গভর্নরের মেডিএইডার ও সেইজ হেলথের মধ্যে সৌদি আরবে চুক্তি স্বাক্ষর দূরপাল্লা ও মহানগরে প্রতি কিলোমিটারে বাস ভাড়া বাড়লো ১৭ পয়সা

উন্নয়নে চীনের প্রতিশ্রুতিকে ইতিবাচক বলছেন মির্জা ফখরুল

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চীন বাংলাদেশে বিনিয়োগ ও উন্নয়নের যে প্রতিশ্রুতি দিয়েছে, তা দেশের জন্য আশাব্যঞ্জক। মঙ্গলবার (১ এপ্রিল) দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে এ কথা বলেন তিনি।

সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, সংস্কার আর নির্বাচন আলাদা বিষয়। সংস্কার চলবে তার নিজস্ব ধারায়, আর নির্বাচন হবে তার নিয়ম অনুযায়ী। তিনি জানান, সংস্কারের প্রস্তাব যথাযথভাবে পর্যালোচনা করেই বিএনপি মতামত দিয়েছে।

চীনের সঙ্গে সম্পর্ক নিয়ে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগের আমলে চীন এককভাবে শুধু একটি দলের সঙ্গে সম্পর্ক রেখেছিল। তবে এখন তারা সব দলের সঙ্গে সম্পর্ক গড়ছে, যা বাংলাদেশের জন্য ভালো।

তিনি আরো বলেন, যে বিষয়ে মতের ঐক্য হবে, সে অনুযায়ীই নির্বাচন হবে। নির্বাচিত প্রতিনিধিরাই পরে সংস্কারের কাজ করবে।

এ সময় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাফরুল্লাহ, যুবদলের সদস্য সচিব জাহিদ হাসান, ছাত্রদলের সভাপতি মোহাম্মদ কায়েসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT