1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
বাংলাদেশ সীমান্তে ‘বেড়া দেওয়ার জন্য’ ভারত কেন কুমির এবং সাপের সাহায্য নিতে চাইছে? শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ইইউবি) প্রতিনিধি দলের সাক্ষাৎ শেয়ারবাজারে ‘জেড’ ক্যাটাগরিতে নামল ইসলামী ব্যাংক করমুক্ত আয়সীমা ৫ লাখ টাকা করার প্রস্তাব করেছে এফবিসিসিআই ব্যবসাবান্ধব সংস্কার ও সহজ কর ব্যবস্থার প্রতিশ্রুতি এনবিআর চেয়ারম্যানের লিটারে ৪ টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, নতুন দর ১৯৯ টাকা তিন বেতন কমিশন নিয়ে সুপারিশ প্রণয়ন কমিটি পুনর্গঠন করেছে সরকার আগের দামেই ধান-চাল কিনবে সরকার বাসভাড়া সমন্বয়ের সিদ্ধান্ত আসতে পারে বৃহস্পতিবার শিক্ষার্থীদের মাঝে পাটের তৈরি ব্যাগ ও স্কুল ড্রেস বিতরণ করবে সরকার

ওয়ালটনের নতুন বাইক, একবার চার্জে চলবে ১২০ কিলোমিটার

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২ নভেম্বর, ২০২৪

দেশের বাজারে বিআরটিএ অনুমোদনপ্রাপ্ত প্রথম ইলেকট্রিক বাইক ওয়ালটনের তাকিওন। প্রতিষ্ঠানটি এবার নিয়ে এসেছে ১২০ কিমি পর্যন্ত রেঞ্জ এর নতুন ইলেকট্রিক বাইক তাকিওন ১.০০ (৩৮ এম্পিয়ার-আওয়ার)।

তাকিওন ব্র্যান্ডের এই ই-বাইকটি একবার ফুল চার্জে ১২০ কিলোমিটার পথ পাড়ি দিতে সক্ষম। প্রতি কিমিতে এই বাইকে খরচ হবে মাত্র ১৫ পয়সা।

লাল, ধুসর ও নীল এই তিনটি আকর্ষণীয় রঙে তাকিওন ১.০০ (৩৮ এম্পিয়ার-আওয়ার) ইলেকট্রিক বাইকটি পাওয়া যাচ্ছে দেশের সকল ওয়ালটন প্লাজায়। এর দাম ১৪৯,৫০০ টাকা।

উল্লেখ্য, স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য সাশ্রয়ী যান হিসেবে ইলেকট্রিক বাইক এখন গ্রাহকদের পছন্দের তালিকায় শীর্ষে অবস্থান করছে। ওয়ালটনের তাকিওন ব্র্যান্ডের ইলেকট্রিক বাইক ইতোমধ্যেই বাজারে ব্যাপক সাড়া ফেলেছে এবং বাইকপ্রেমীদের কাছে নির্ভরযোগ্য ও আস্থার প্রতীক হয়ে উঠেছে। ক্রেতাদের অব্যাহত চাহিদার কথা মাথায় রেখে অত্যাধুনিক ফিচারযুক্ত নতুন তাকিওন ১.০০ (৩৮ এম্পিয়ার-আওয়ার) মডেলের ইলেকট্রিক বাইকটি বাজারে নিয়ে এসেছে ওয়ালটন। এই ইলেকট্রিক বাইকটির রক্ষণাবেক্ষণ খরচ কম এবং সহজে যে কেউ এটি চালাতে পারে।

শহরে বা গ্রামের রাস্তায় চলাচলের জন্য বিশেষভাবে তৈরি করা তাকিওন ১.০০ (৩৮ এম্পিয়ার-আওয়ার) বাইকে রয়েছে ১.২ বিএলডিসি হাব মোটর। এছাড়া ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে ৭২ ভোল্ট ৩৮ এম্পিয়ার-আওয়ার এর পরিবেশবান্ধব গ্রাফিন লেড এসিড ব্যাটারি। এর অন্যতম সুবিধা হলো এসি ২২০ ভোল্টের যে কোনো বৈদ্যুতিক লাইন থেকে সহজেই চার্জ করা যাবে। এটি মাত্র ৬-৮ ঘণ্টায় ফুল চার্জ হবে।

১৪০ কেজি ওজনের এই ই-বাইকটি আরো ১৮০ কেজি পর্যন্ত ওজন বহন করতে পারবে। এতে ব্যবহার করা হয়েছে টিউবলেস টায়ার, ডিস্ক ব্রেক ও শক্তিশালী শক এবজরভার যা নিশ্চিত করবে আরামদায়ক ও নিরাপদ রাইডিং। সর্বোচ্চ ৫০ কিমি গতিতে চলার উপযোগী এই ইলেকট্রিক বাইকে রয়েছে গিয়ার শিফটিং মোড। বাইকটির সামনে রয়েছে একটি এলসিডি ডিসপ্লে যাতে স্পিড, ব্যাটারি চার্জসহ লাইট ইন্ডিকেটর দেয়া হয়েছে।

তাকিওন ১.০০ (৩৮ এম্পিয়ার-আওয়ার) ছাড়াও বর্তমানে বাজারে রয়েছে তাকিওন লিও, তাকিওন ১.০০ (২৬ এম্পিয়ার-আওয়ার) মডেলের ইলেকট্রিক বাইক। দেশের সব ওয়ালটন প্লাজা থেকে সহজ কিস্তিতেও তাকিওন ব্র্যান্ডের সকল ইলেকট্রিক বাইক ক্রয়ের সুযোগ রয়েছে। তাকিওন বাইকে গ্রাহকরা ২ বছর পর্যন্ত পার্টস ওয়ারেন্টি সেবা পাচ্ছেন।

বিটি/আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT