1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

পাহাড়ধসের আশঙ্কায় বান্দরবানের ৬০ পর্যটন স্পট বন্ধ ঘোষণা

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২ জুন, ২০২৫

টানা ভারি বর্ষণ অব্যাহত থাকায় পাহাড়ধসের আশঙ্কায় বান্দরবানের লামা উপজেলার ৬০টি পর্যটন স্পট বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা সদরের মিরিঞ্জা রেঞ্জ ও শুখিয়া দুখিয়া ভ্যালিতে অবস্থিত পর্যটন স্পটগুলো রবিবার (১ জুন) থেকে বন্ধ ঘোষণা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গতকাল রবিবার অনুষ্ঠিত দুর্যোগ ব্যবস্থাপনার এক জরুরি সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ নির্দেশনা জারি করেছেন।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মইন উদ্দিন জানিয়েছেন, টানা ভারি বর্ষণের কারণে পাহাড়ধসের আশঙ্কা করা হচ্ছে। পাহাড়ি এলাকার সড়কগুলো বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। ভারি বর্ষণে পাহাড়ধসে প্রাণহানি ঠেকাতে ও পর্যটকদের জীবন রক্ষায় উপজেলার তিনটি স্থানের ৬০টি পর্যটন স্পট পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভারি বর্ষণে আবারও বান্দরবানের সাঙ্গু, মাতামুহুরী ও বকখালী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বিপৎসীমার সাত থেকে ১০ ফুট নিচ দিয়ে নদীগুলোর পানি প্রবাহিত হচ্ছে।

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT