রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে অনুমোদন হয়েছে ২০২৫-২০২৬ অর্থবছরের ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকার বাজেট।
সোমবার (২ জুন) এ অনুমোদন দেওয়া হয়।
তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদসহ অন্যান্য উপদেষ্টারা। প্রেস উইং এক বার্তায় এ তথ্য জানায়।
২০২৫-২৬ অর্থবছরের জন্য অন্তর্বর্তী সরকার ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করতে যাচ্ছে। বিকেল ৩টায় এটি উপস্থাপন করবেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
এই বাজেটের আকার ২০২৪-২৫ অর্থবছরের তুলনায় কম। আগের সরকারের সময়ে সর্বশেষ ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করলেও এবারের বাজেটের পরিমাণ ৭ লাখ ৮৯ হাজার ৯৯৮ কোটি টাকা।
বিটি/ আরকে
Tags: ২০২৫-২৬ বাজেট