1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

এইচএসসি পরীক্ষায় ব্যবহার করা যাবে যেসব মডেলের ক্যালকুলেটর

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১৮ জুন, ২০২৫

এইচএসসি ও সমমানের পরীক্ষায় কোন কোন মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, তা জানিয়েছে শিক্ষা বোর্ড। পরীক্ষার হলে ৮টি মডেলের সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটরের পাশাপাশি পরীক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবে।

ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সাক্ষরিত এক সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংশোধিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৮টি মডেলের সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটরগুলো হলো- এফএক্স-৮২এমএস, এফএক্স- ১০০এমএস, এফএক্স-৫৭০এমএস, এফএক্স-৯৯১এমএস, এফ এক্স-৯৯১ইএক্স, এফএক্স-৯৯১ইএস, এফএক্স-৯৯১ইএস প্লাস ও এফএক্স-৯৯১সি ডাব্লিউ।

এই নির্দেশনা কেন্দ্র সচিব ও সংশ্লিষ্টদের কাছেও পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বিষয়টি অতীব জরুরি বলা হয়েছে।

আগামী ২৬ জুন থেকে এইচএসসি পরীক্ষা শুরু হবে।

Tags: ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT