1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সৌদি আরবের নিরাপত্তায় সব ধরনের সহায়তায় প্রস্তুত পাকিস্তান মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হাসিনার আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৪০ কারখানা বন্ধ, ৮টিতে ছুটি নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধ দমনে এসিল্যান্ডের কঠোর অভিযান এপেক সম্মেলনে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি আইআরজিসির রাজা চার্লসের বাসভবনে স্টাফদের ধমক খেলেন গায়িকা মাইলিন নির্বাচনী বিপর্যয়ের পর রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ ও আদর্শিক সংকট হরমুজ প্রণালিতে মাইনের আঘাতে ট্যাংকারে আগুন: দাবি আইআরজিসির বঙ্গোপসাগরে লঘুচাপ আরও ঘনীভূত হওয়ার আভাস, বৃষ্টির সম্ভাবনা নেই

বাংলাদেশ-চীন-পাকিস্তানের ওয়ার্কিং গ্রুপ গঠন

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২১ জুন, ২০২৫

চীনের ইউনান প্রদেশের কুনমিং শহরে বাংলাদেশ, চীন ও পাকিস্তানের মধ্যে পররাষ্ট্রসচিব পর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে তিন দেশই একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে সম্মত হয়েছে।

শুক্রবার (২০ জুন) অনুষ্ঠিত এই বৈঠকে চীনের পক্ষে উপ-পররাষ্ট্রমন্ত্রী সান ওয়েইডং, বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিক, এবং পাকিস্তানের অতিরিক্ত পররাষ্ট্রসচিব ইমরান আহমেদ সিদ্দিকী সরাসরি অংশ নেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকের প্রথম পর্বে যুক্ত হন পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বেলুচ।

বৈঠক শেষে এক বিবৃতিতে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ত্রিপক্ষীয় এই উদ্যোগ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে চীনের সম্পর্ককে আরও গভীর করার সুযোগ এনে দিয়েছে। বৈঠকে জনকেন্দ্রিক উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর গুরুত্বারোপ করা হয়। বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, ডিজিটাল অর্থনীতি, পরিবেশ সুরক্ষা, সামুদ্রিক বিজ্ঞান, সবুজ অবকাঠামো, শিক্ষা ও সংস্কৃতি এই সব খাতে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে পাকিস্তান প্রস্তুত।”

তিনটি দেশই একমত হয়েছে যে, সহযোগিতা পরিচালিত হবে উন্মুক্ততা, অন্তর্ভুক্তি, ভালো প্রতিবেশিতা, পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসের ভিত্তিতে। সব পক্ষই জয়-জিত (win-win) দৃষ্টিভঙ্গি নিয়ে অগ্রসর হতে প্রতিশ্রুতিবদ্ধ।

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT