1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
পরিবেশবান্ধব উৎপাদনে বিশ্বে অনন্য নজির বাংলাদেশের আদজি ট্রিমস অনুমতিহীন বিদেশ ভ্রমণ: ঢাবির চার শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধ সেঞ্চুরিয়নে হামজাকে ফেরালেন খালেদ, চাপে বাংলাদেশ ব্যাংক খাত সংস্কার: স্বতন্ত্র পরিচালকদের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি জাতীয় এসএমই পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান পোশাকশ্রমিকদের মজুরি ২০ হাজারের কাছাকাছি হতে পারে, ইঙ্গিত বিজিএমইএ সভাপতির বিশ্ববাজারে কৃষিপণ্য রপ্তানিতে বাংলাদেশের বড় সম্ভাবনা: প্রাণ-আরএফএল পররাষ্ট্র প্রতিমন্ত্রী: শেখ হাসিনার দেশে আসার ইচ্ছা আর বাস্তবতা এক নয় ১৬ ডিসেম্বর দেশে ফেরার তারিখ ঘোষণা করলেন শেখ হাসিনা

থামতেই চাইছেন না মেসি, টানা পাঁচ ম্যাচে জোড়া গোল

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫

লিওনেল মেসি যেন থামতেই চাইছেন না। এমএলএস-এ টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করে নতুন রেকর্ড গড়েছেন এই ফুটবল মহাতারকা। ন্যাশভিল এসসির বিপক্ষে ২-১ গোলের জয়ে ইন্টার মায়ামির দুটো গোলই এসেছে মেসির পা থেকে। এ ম্যাচের পর টানা পাঁচটি লিগ ম্যাচে ব্রেস করার নজিরবিহীন কীর্তি গড়লেন মেসি।

ম্যাচ শেষে ইন্টার মায়ামির কোচ হাভিয়ের মাচেরানো মেসির পারফরম্যান্স নিয়ে প্রশংসার বন্যা বইয়ে দেন। ‘স্বাভাবিকভাবেই আমরা প্রতিদিন তার অবস্থা পর্যবেক্ষণ করছি এবং ওর সঙ্গে নিয়মিত কথা বলছি,’ বলেন মাচেরানো। ‘সঠিক সময়ে তাকে বিশ্রাম দেব আমরা। সে যা করছে, তা অবিশ্বাস্য– প্রায় প্রতিদিন রেকর্ড ভাঙছে। সে আমাদের দলের অধিনায়ক, আমাদের মানদণ্ড ঠিক করে দেয়। এই পর্যায়ে ওর ক্যারিয়ারের অংশ হতে পারা সত্যিই আশীর্বাদ।‘

তবে গোল না পাওয়া নিয়ে সমালোচনার মুখে পড়া লুইস সুয়ারেজের পক্ষেও কথা বলেন কোচ।

‘পাঁচশোর বেশি গোল করা একজন খেলোয়াড়কে আমি সমালোচনা করব না,’ মাচেরানো বলেন। ‘লুইস দুর্দান্ত ফুটবলার – মেসি, বুসকেটস আর জর্ডির মতো। যখন গোল পায় না, তখন আলোচনা শুরু হয়। অথচ দুই সপ্তাহ আগেই পামেইরাসের বিপক্ষে ওর দুর্দান্ত গোল নিয়ে সবাই কথা বলছিল। ফুটবল খুবই গতিশীল। আমাদের সেরা খেলোয়াড়েরা সুস্থ থাকলে, আমি সবসময় তাদের পাশে থাকব।‘

ম্যাচের ১৭ মিনিটে ফ্রি-কিক থেকে দারুণ গোলে ইন্টার মায়ামিকে এগিয়ে দেন মেসি। দ্বিতীয়ার্ধের ৪৯ মিনিটে হ্যানি মুখতারের হেডারে ম্যাচে সমতা আনে ন্যাশভিল। এরপর ৬২ মিনিটে ন্যাশভিল গোলরক্ষক ভুল পাস দিয়ে বল তুলে দেন মেসির পায়ে। ভুলের খেসারত দিয়ে গোলও হজম করে ন্যাশভিল। আর জোড়া গোলের ধারা টানা ৫ম ম্যাচেও নিয়ে গেলেন মেসি।

এ ম্যাচে ফ্রি-কিক থেকে করা মেসির গোলটি ছিল তার ক্যারিয়ারের ৬৯তম ফ্রি-কিক গোল। ৭৮টি -কিক গোল নিয়ে সর্বোচ্চ অবস্থানে থাকা মার্সেলিনিও কারিয়োকাকে স্পর্শ করতে মাত্র ৮ গোল দূরে এখন বিশ্বকাপজয়ী মেসি। রবার্তো দিনামিতে (৭৪) এবং জুনিনিও পেরনামবুকানোও (৭২) আছেন তার সামনে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT