1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
গ্রিন কার্ড পেতে হলে সাময়িক ভিসাধারীদের নিজ দেশে ফেরার নির্দেশ যুক্তরাষ্ট্রের গরু কোরবানি দেওয়া ঈদ বা ইসলামের অংশ নয়: কলকাতা হাইকোর্ট ঈদের দীর্ঘ ছুটির আগে শনিবার চলছে সরকারি অফিস ও ব্যাংক বিএনপির ৭দিনের কর্মসূচি ঘোষণা গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলন অব্যাহত বাংলাদেশ-ব্রুনাই সম্পর্ক: ইঞ্জিনিয়ার রেজাউলকে ব্রুনাইয়ের হাইকমিশনারের ধন্যবাদ বার্তা পরিবেশবান্ধব শিল্পায়নে বাংলাদেশ ব্যাংকের নতুন তহবিল লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় ২ বাংলাদেশি নিহত আদর্শ, পরিবার এবং ইতিহাস’: সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিরোধের নেপথ্য কারণ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা

শিরোপা জয়ের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল মেয়েরা

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১৪ জুলাই, ২০২৫

অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে নেপালের বিপক্ষে রোমাঞ্চকর জয় পেয়েছে বাংলাদেশ। রবিবার (১৩ জুলাই) নিজেদের দ্বিতীয় ম্যাচে শেষ মুহূর্তে তৃষ্ণা রানীর গোলে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় লাল-সবুজের মেয়েরা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকা বাংলাদেশ ১৪ মিনিটে সিনহা জাহান শিখার গোলে এগিয়ে যায়। ৩৬ মিনিটে সাগরিকার গোল ব্যবধান বাড়িয়ে নেয় ২-০ তে।

বিরতির পর ঘুরে দাঁড়ায় নেপাল। ৭৫ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল করে তারা। ৮৬ মিনিটে সমতা আনে হিমালয়ের দেশটি। তবে ইনজুরি সময়ে তৃষ্ণার দুর্দান্ত ফিনিশিংয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

এই জয়ে শিরোপা ধরে রাখার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT