1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
শেখ হাসিনাকে ফেরাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা চায় ভারত রংপুরে চলন্ত বাস থেকে ধাক্কা দিয়ে যাত্রী ফেলে দেওয়ার ঘটনায় মামলা ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন শুরু আজ বিকেলে ইসরায়েলি হামলায় হামাসের রাফা ব্রিগেডের শীর্ষ কমান্ডার নিহত ভারতের সরকারি কর্মকর্তার বাড়িতে কোটি টাকার সম্পদ ও স্বর্ণ উদ্ধার শেখ হাসিনাকে ফেরাতে কতটা কার্যকর বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি? দক্ষিণ আফ্রিকার মাটিতে চ্যালেঞ্জে শান্তর বাংলাদেশের নতুন পরীক্ষা তরুণ ফুটবলাররা চাপ নিতে পারেনি, হারের পর বললেন থমাস ডুলি ইরান নীতিতে পরিবর্তন: জেডি ভ্যান্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন ট্রাম্প ইসরায়েলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস

সাঁতরে ইংলিশ চ্যানেল অতিক্রম করলেন দুই বাংলাদেশি

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ৩০ জুলাই, ২০২৫

দক্ষিণ ইংল্যান্ড ও উত্তর ফ্রান্সকে পৃথককারী আটলান্টিক মহাসাগরের প্রণালী ইংলিশ চ্যানেল অতিক্রম করেছেন দুই বাংলাদেশি।

এর মধ্য দিয়ে গত ৩৭ বছরে প্রথম বাংলাদেশি নাগরিক হিসেবে তারা এ অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন।

এই কৃতিত্ব অর্জনকারী দুজন হলেন সাবেক বিকেএসপি সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল।

তারা মঙ্গলবার যুক্তরাজ্যের সময় অনুযায়ী রাত ২টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় সকাল ৮টা ৩০ মিনিটে) সাঁতার শুরু করেন এবং ৩৩.৪ কিলোমিটার দূরত্ব ১২ ঘণ্টা ২০ মিনিটে ইংলিশ চ্যানেল অতিক্রমে সফল হন।

তাদের এই অভিযানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহায়তা করেছে।

প্রথম বাংলাদেশি (তৎকালীন পূর্ব পাকিস্তানি) এবং প্রথম দক্ষিণ এশীয় হিসেবে ১৯৫৮ সালে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন ব্রজেন দাস। তিনি পরবর্তীতে আরও পাঁচবার এই চ্যানেল অতিক্রম করেন।

দক্ষিণ এশীয় গেমসে স্বর্ণজয়ী মোশাররফ হোসেন ১৯৮৮ সালে সর্বশেষ বাংলাদেশি হিসেবে এই কৃতিত্ব অর্জন করেছিলেন।

বিটি/আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT