1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ইরান নীতিতে পরিবর্তন: জেডি ভ্যান্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন ট্রাম্প ইসরায়েলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নতুন প্রজন্মকে বইপাঠ ও ইতিহাস চর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান তৈরি পোশাক খাতে নজিরবিহীন অস্থিরতা: বন্ধ ১৪৭ কারখানা, অর্থনীতিতে বড় শঙ্কা আইজেনকট |: নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ উড়িষ্যায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভাইরাল ভিডিও সৌদি আরবের নিরাপত্তায় সব ধরনের সহায়তায় প্রস্তুত পাকিস্তান মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হাসিনার আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৪০ কারখানা বন্ধ, ৮টিতে ছুটি নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধ দমনে এসিল্যান্ডের কঠোর অভিযান

একদিনের ব্যবধানে আবারও বাড়লো সোনার দাম, দেশে নতুন রেকর্ড

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫

দেশীয় বাজারে মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে আবারও সোনার দাম বাড়ানো হয়েছে। এতে ইতিহাসের সর্বোচ্চতে পৌঁছালো সোনার দাম।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (৮ সেপ্টেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ২৬০ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৮১০ টাকা। নতুন এ দাম আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) থেকে কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে বিশুদ্ধ সোনার দাম বৃদ্ধির কারণে এ সমন্বয় আনা হয়েছে।

নতুন দামে প্রতি ভরি সোনার মূল্য দাঁড়ালো: ২১ ক্যারেট: ১,৭৪,৫০৫ টাকা, ১৮ ক্যারেট: ১,৪৯,৫৬৭ টাকা এবং সনাতন পদ্ধতি: ১,২৩,৯৪২ টাকা

এছাড়া ক্রেতাদের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মেকিং চার্জ দিতে হবে। তবে গহনার নকশা ও মানভেদে মেকিং চার্জ ভিন্ন হতে পারে বলে জানানো হয়েছে।

এর আগে গত ৭ সেপ্টেম্বর বাজুস সর্বশেষ সোনার দাম সমন্বয় করেছিল। তখন ২২ ক্যারেটের প্রতি ভরিতে ২ হাজার ৭১৮ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছিল ১ লাখ ৮১ হাজার ৫৫০ টাকা।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT