1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
তৈরি পোশাক খাতে নজিরবিহীন অস্থিরতা: বন্ধ ১৪৭ কারখানা, অর্থনীতিতে বড় শঙ্কা আইজেনকট |: নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ উড়িষ্যায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভাইরাল ভিডিও সৌদি আরবের নিরাপত্তায় সব ধরনের সহায়তায় প্রস্তুত পাকিস্তান মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হাসিনার আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৪০ কারখানা বন্ধ, ৮টিতে ছুটি নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধ দমনে এসিল্যান্ডের কঠোর অভিযান এপেক সম্মেলনে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি আইআরজিসির রাজা চার্লসের বাসভবনে স্টাফদের ধমক খেলেন গায়িকা মাইলিন

চট্টগ্রাম বন্দরের মোহনায় ১২০০ টন কাঁচামালসহ জাহাজ ডুবি

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

চট্টগ্রাম বন্দরের মোহনায় ১২০০ টন কাঁচামাল বোঝাই একটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। ‘এমভি জায়ান’ নামের জাহাজটি সিরামিক শিল্পের কাঁচামাল বহন করছিল। শুক্রবার রাতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর শনিবার সকালে পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছে এটি প্রায় সম্পূর্ণভাবে পানিতে তলিয়ে যায়।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি বঙ্গোপসাগর ও কর্ণফুলী নদীর মোহনায়, বন্দর সীমানার মধ্যে ডুবে আছে। তবে এটি বন্দর চ্যানেলে চলাচলরত অন্যান্য জাহাজের জন্য আপাতত কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছে না।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক বলেন, “বহির্নোঙর থেকে ১২০০ টন বল ক্লে (সিরামিক শিল্পের কাঁচামাল) খালাস করে জাহাজটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছিল। যান্ত্রিক ত্রুটির কারণে পথে ডুবে যায়। এর ফলে সব পণ্যই পানিতে নষ্ট হয়ে গেছে।”

জাহাজটির মালিক প্রতিষ্ঠান ‘জায়ান শিপিং লাইনস’-এর অপারেশন অফিসার কাজী মোহাম্মদ শিবলু জানান, শুক্রবার রাত আটটার দিকে স্টিয়ারিং হঠাৎ বিকল হয়ে যায় এবং ইঞ্জিনেও সমস্যা দেখা দেয়। পরদিন সকালে তীরের দিকে আনার চেষ্টা করার সময় জাহাজটি ধীরে ধীরে পানিতে তলিয়ে যায়। তবে জাহাজে থাকা ১৩ নাবিক সবাই নিরাপদে আছেন।

লাইটারেজ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এম. এ. রনি জানান, নেভাল একাডেমির কাছাকাছি পৌঁছালে জাহাজটি চরে আটকে তলা ফেটে যায়। এতে তিনটি হ্যাচ দিয়ে পানি প্রবেশ শুরু হলে দ্রুত ভারসাম্য হারিয়ে এটি প্রায় ৯০ শতাংশ পানিতে ডুবে যায়।

বন্দর ও নৌপরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, জাহাজটি উদ্ধারের প্রস্তুতি চলছে। দুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ যাচাইয়ে তদন্ত শুরু হয়েছে।

Tags: , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT