1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
আইজেনকট |: নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ উড়িষ্যায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভাইরাল ভিডিও সৌদি আরবের নিরাপত্তায় সব ধরনের সহায়তায় প্রস্তুত পাকিস্তান মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হাসিনার আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৪০ কারখানা বন্ধ, ৮টিতে ছুটি নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধ দমনে এসিল্যান্ডের কঠোর অভিযান এপেক সম্মেলনে বসছেন ট্রাম্প, পুতিন ও শি জিনপিং বাহরাইনে মার্কিন রাডারে হামলার দাবি আইআরজিসির রাজা চার্লসের বাসভবনে স্টাফদের ধমক খেলেন গায়িকা মাইলিন নির্বাচনী বিপর্যয়ের পর রিপাবলিকান পার্টির ভবিষ্যৎ ও আদর্শিক সংকট

শক্তিশালী ভূমিকম্পে দেশে অনেকে হতাহত, বহু ভবনে ফাটল

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে ঢাকায় চারজনসহ সারাদেশে মোট পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। হঠাৎ তীব্র কাঁপুনিতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকেই ভবন ও ঘর থেকে দ্রুত বের হয়ে আসেন।

শুক্রবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় ৫.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে দেশে।

এ ঘটনার পরপরই পরিস্থিতি মোকাবিলায় জরুরি নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার দুপুরে দেওয়া এক সরকারি বিবৃতিতে তিনি সংশ্লিষ্ট সব দপ্তরকে অবিলম্বে মাঠপর্যায়ে নেমে সম্ভাব্য ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

বিবৃতিতে বলা হয়, ভূমিকম্পে জনমনে সৃষ্টি হওয়া উদ্বেগ সম্পর্কে সরকার সম্পূর্ণ অবগত এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রয়েছে। জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকার তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সহায়তা কার্যক্রম শুরু করেছেন।

সরকার জানিয়েছে, ভূমিকম্প নিয়ে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে পরিস্থিতি আরও জটিল হতে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোথাও ছড়ানো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস না করতে সবাইকে অনুরোধ জানানো হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, প্রয়োজন হলে হটলাইনসহ সরকারি চ্যানেলে পরবর্তী দিকনির্দেশনা জানানো হবে। নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT