1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

আরও ৩৯ বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

যুক্তরাষ্ট্র থেকে আরও ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় বিশেষ সামরিক ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফেরত কর্মীদের জন্য ব্র্যাক পরিবহন ও জরুরি সেবা প্রদান করেছে।

ফেরত আসাদের মধ্যে ২৬ জন নোয়াখালীর, বাকি কুমিল্লা, সিলেট, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম, গাজীপুর, ঢাকা, মুন্সিগঞ্জ ও নরসিংদীর। ব্র্যাক জানিয়েছে, ৩৯ জনের মধ্যে ৩৪ জন ব্রাজিল যাওয়ার পর মেক্সিকো হয়ে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। বাকি পাঁচজন—দুইজন সরাসরি যুক্তরাষ্ট্রে, তিনজন দক্ষিণ আফ্রিকা হয়ে প্রবেশ করেছিলেন। যুক্তরাষ্ট্রে বসবাসের আবেদন শেষে তাদের দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT