1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ইরান নীতিতে পরিবর্তন: জেডি ভ্যান্সকে দায়িত্ব থেকে সরিয়ে দিলেন ট্রাম্প ইসরায়েলি হামলায় নিহত হামাসের রাফাহ ব্রিগেড কমান্ডার সামির আবু ইউনুস নতুন প্রজন্মকে বইপাঠ ও ইতিহাস চর্চায় উদ্বুদ্ধ করার আহ্বান তৈরি পোশাক খাতে নজিরবিহীন অস্থিরতা: বন্ধ ১৪৭ কারখানা, অর্থনীতিতে বড় শঙ্কা আইজেনকট |: নেতানিয়াহুর জাতীয় ঐক্যের প্রস্তাবকে ‘ভাঁওতাবাজি’ উড়িষ্যায় মৃত কুকুরের মাংস খেলেন যুবক, ভাইরাল ভিডিও সৌদি আরবের নিরাপত্তায় সব ধরনের সহায়তায় প্রস্তুত পাকিস্তান মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত হাসিনার আপিলের সুযোগ নেই: আইনমন্ত্রী আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: ৪০ কারখানা বন্ধ, ৮টিতে ছুটি নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধ দমনে এসিল্যান্ডের কঠোর অভিযান

যেসব সেবা নেওয়ার ক্ষেত্রে ভ্যাট নিবন্ধন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

ট্যাক্সের মতোই নির্দিষ্ট কিছু সেবা গ্রহণের ক্ষেত্রে ব্যবসায়ীদের ভ্যাট নিবন্ধন বা বিজনেস আইডেন্টিফিকেশন নম্বর (বিআইএন) বাধ্যতামূলক করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) আগারগাঁওয়ে জাতীয় ভ্যাট দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেন, “টিআইএন না থাকলে বা ট্যাক্স রিটার্ন জমা না দিলে যেমন অনেক সেবা পাওয়া যায় না, তেমনি ভ্যাটের ক্ষেত্রেও কয়েকটি সেবায় আমরা ধীরে ধীরে বাধ্যতামূলক নিবন্ধন চালু করবো।”

তিনি জানান, বিষয়টি আগামী বছর আইনে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে। “গত বাজেটেই শুরু করার ইচ্ছা ছিল, কিন্তু সম্ভব হয়নি,” বলেন এনবিআর চেয়ারম্যান।

বর্তমানে ৪৩ ধরনের সেবা গ্রহণে ট্যাক্স রিটার্ন জমার প্রমাণ বা পিএসআর (প্রুফ অব সাবমিশন অব রিটার্ন) দেখানো বাধ্যতামূলক। ফলে টিআইএনধারীর সংখ্যা ও রিটার্ন জমা—দুটোই সাম্প্রতিক বছরগুলোতে বেড়েছে।

এনবিআরের হিসাব অনুযায়ী, দেশে টিআইএনধারী এখন ১ কোটি ২০ লাখের বেশি, আর রিটার্ন জমা হয়েছে প্রায় ৪৫ লাখ।

এনবিআর চেয়ারম্যান আরও বলেন, আগামী দুই বছরে ৩০ লাখের বেশি প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনার লক্ষ্য নেওয়া হয়েছে। বর্তমানে নিবন্ধিত ভ্যাটদাতা মাত্র ৬ লাখ ৪৪ হাজার, যা ব্যবসার প্রকৃত পরিসরের তুলনায় অনেক কম।

তিনি আরও জানান, চলতি মাসের মধ্যেই আরও এক লাখ ব্যবসা প্রতিষ্ঠানকে ভ্যাট নিবন্ধনের আওতায় আনতে কাজ চলছে।

“সবচেয়ে বড় সমস্যা হলো ভ্যাট নেট খুব ছোট। জাতীয় বিভিন্ন জরিপ ও ব্যবসায়িক বাস্তবতার সঙ্গে এই সংখ্যার কোনও সামঞ্জস্য নেই,” বলেন তিনি।

সাম্প্রতিক আলোচিত প্রসঙ্গ—আমদানি করা মোবাইল ফোনে কর কমানো হবে কি না—এ প্রশ্নে তিনি বলেন, “রাষ্ট্রের স্বার্থই সবার আগে। প্রয়োজন হলে সরকার সাময়িকভাবে (সংক্ষিপ্ত মেয়াদে) কর কমানোর সুযোগ দিতে পারে। পরবর্তী সংসদ বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।”

তিনি বলেন, “যদি মনে হয় দেশের বৃহত্তর স্বার্থে এটি প্রয়োজন এবং নীতিনির্ধারকরা নির্দেশ দেন, আমরা ইতিবাচক সিদ্ধান্ত নেব।”

আজ (১০ ডিসেম্বর) দেশজুড়ে জাতীয় ভ্যাট দিবস উদযাপিত হচ্ছে। আগের মতো এবারও ১০ থেকে ১৫ ডিসেম্বর ভ্যাট সপ্তাহ পালন করবে এনবিআর। এ বছরের প্রতিপাদ্য—’সময়মতো নিবন্ধন করুন, সঠিকভাবে ভ্যাট দিন।’ আগামীকাল থেকে ভ্যাট নিবন্ধন বাড়াতে মাসব্যাপী প্রচারাভিযান শুরু করবে রাজস্ব বোর্ড।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT