1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

পরপর দুই ভূমিকম্পে কেঁপে উঠল বাংলাদেশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬

পরপর দুটি ভূমিকম্পে কেঁপে উঠেছে বাংলাদেশ ও ভারতের আসাম রাজ্য। আজ সোমবার (৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটের কিছু আগে ও পরে এই ভূমিকম্প দুটি অনুভূত হয়।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, প্রথম ভূমিকম্পটি সংঘটিত হয় ভোর ৪টা ৪৭ মিনিট ৩৯ সেকেন্ডে। এর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ২। এর ঠিক ৩০ সেকেন্ড পর ভোর ৪টা ৪৭ মিনিট ৫২ সেকেন্ডে দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে, যার মাত্রা ছিল ৫ দশমিক ৪।

ভূমিকম্প দুটির উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের রাজধানী গোয়াহাটির নিকটবর্তী মরিগাঁও এলাকায়।

আমেরিকান ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (USGS) থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৪। উভয় ভূমিকম্পের উৎপত্তিস্থলই ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

এই ভূমিকম্পের কম্পন বাংলাদেশের বিভিন্ন এলাকায় অনুভূত হলেও তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞদের মতে, ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প একটি মধ্যম মানের ভূমিকম্প হওয়ায় এর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আফটারশক বা পরবর্তী ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। এই আফটারশক বাংলাদেশের অভ্যন্তরে অথবা বাংলাদেশের উত্তর কিংবা পূর্বাঞ্চলের কোনো সক্রিয় ফল্ট লাইনে ঘটতে পারে বলে সতর্ক করা হয়েছে।

এ অবস্থায় সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় দেশের জনগণকে সতর্ক থাকার এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Tags:

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT