1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই: ব্রুনাইের জালে ৮ গোল বাংলাদেশের

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ ২০২৬ এর বাছাই পর্বে আরো একটি বড় জয় পেয়েছে বাংলাদেশ। আজ ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ ৮-০ গোলে হারায় ব্রুনাই দারুসসালামকে। রিফাত কাজী ও অপু জোড়া গোল করেন। এছাড়া অধিনায়ক ফয়সাল, মানিক, আরিফ ও বায়েজীদ বাকি চারটি গোল করেন। এর আগে প্রথম ম্যাচে তিমুর লেস্তের বিপক্ষে ৫-০ গোলে জিতেছে বাংলাদেশের ছেলেরা। বাংলাদেশের পরবর্তী ম্যাচ শ্রীলংকার বিপক্ষে, ২৬ নভেম্বর।

চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে খেলার ১৩ মিনিটে বামপ্রান্ত থেকে ফয়সালের পাস থেকে বল পেয়ে গোল উপহার দেন অপু। ২৩ মিনিটে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে পরাস্ত করে স্কোর লাইন ২-০ করেন রিফাত। ৩৬ মিনিটে রিদুয়ানের দুর্দান্ত এক পাস থেকে গোল করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল।

পরের মিনিটে দূরপাল্লার জোড়ালো শটে গোল করলে বাংলাদেশ ৪-০ গোলে এগিয়ে যায়। বিরতির পর আরো চারটি গোল করে বাংলাদেশ। প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধে আগ্রাসী ফুটবলের ছন্দ ধরে রাখে লাল-সবুজের জার্সিধারীরা। ৪৯ মিনিটে রিদুয়ানের পাস থেকে অপু নিজের জোড়া গোল পূর্ণ করেন।

৭৩ মিনিটে ফয়সালের নেওয়ার লম্বা শটে বল রুখে দিয়েছিলেন ব্রুনাইয়ের গোলরক্ষক। তবে শেষ রক্ষা হয়নি। এই আক্রমণ থেকে রিফাত নিজের জোড়া গোল পূর্ণ করে নেন। বাংলাদেশ ৬-০ গোলে এগিয়ে যায়। দুই মিনিটের মধ্যে আরেকটি গোল পায় ফয়সালরা। এবার গোলদাতার নাম আরিফ। পেনাল্টি বক্সে জটলার মধ্য থেকে দারুণ ফিনিশিংয়ে গোল করেন তিনি।

বাংলাদেশের পক্ষে অষ্টম গোলটি করেন বায়েজিদ। পুরো ম্যাচে আধিপাত্য বিস্তার করে খেলেছে ব্রুনাই। বাংলাদেশ বেশ কিছু সুযোগ মিস না করলে গোল-উৎসবের আনন্দ আরো বাড়তে পারতো।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT