1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট হিসেবে আইগনারকে মনোনয়ন দিলেন ফ্রেডরিখ মের্ৎস মাদক নির্মূলে যুবসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি এনামের শেখ হাসিনার পাসপোর্ট চাওয়ার ঘটনা রাজনৈতিক স্টান্টবাজি: চিফ প্রসিকিউটর ট্রাম্পের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ সিলেট টেস্ট: জয়ের লক্ষ্যে চাপে বাংলাদেশ শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের বিষয়ে নীরব পররাষ্ট্র সচিব ওয়ারিকানের ঘূর্ণিতে সিলেটে বিপাকে বাংলাদেশ: জয়ের জন্য প্রয়োজন ৩২০ রান নতুন পররাষ্ট্র সচিব: হাসিনার নতুন পাসপোর্টের আবেদনের বিষয়ে যা কাতার থেকে ২৬ এলএনজি কার্গো পাওয়ার অপেক্ষায় বাংলাদেশ

হাদি হত্যাকাণ্ড ও চলমান অন্যান্য ঘটনায় অ্যামনেস্টির উদ্বেগ

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং এর জেরে সৃষ্ট সংঘবদ্ধ সহিংসতায় গণমাধ্যম ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় দ্রুত, সুষ্ঠু, স্বাধীন ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। একইসাথে সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িতদের সুষ্ঠু বিচারের দাবিও জানিয়েছে সংস্থাটি।

শনিবার (২০ ডিসেম্বর) এক্সে দেয়া এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এসব ঘটনার নিন্দা ও বিচারের দাবি জানায়।

বিবৃতিতে অ্যামনেস্টি বলে, ‘যুবনেতা শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড এবং এর পরবর্তী সময়ে সৃষ্ট “মব ভায়োলেন্স” বা সংঘবদ্ধ সহিংসতা—যার জেরে প্রথম আলো, ডেইলি স্টার ও ছায়ানট কার্যালয়ে অগ্নিসংযোগ এবং নিউ এজ সম্পাদক নুরুল কবীরকে হেনস্তার ঘটনা ঘটেছে—সেসবের দ্রুত, সুষ্ঠু, স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।’

সংস্থাটি ময়মনসিংহে ধর্ম অবমাননার অভিযোগে হিন্দু পোশাককর্মী দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যার ঘটনায়ও উদ্বেগ প্রকাশ করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই মব ভায়োলেন্সের তীব্র নিন্দা জানাচ্ছে, যার ফলে মানুষ আহত হয়েছে, সম্পত্তির ধ্বংসসাধন হয়েছে এবং এমনকি মৃত্যুর ঘটনাও ঘটেছে।

বিবৃতিতে আরও বলা হয়, ‘সহিংসতা ও হত্যাকাণ্ডে জড়িত অপরাধীদের জবাবদিহির আওতায় আনতে অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে পদক্ষেপ নিতে হবে এবং মৃত্যুদণ্ডের বিধান এড়িয়ে একটি সুষ্ঠু বিচারের মাধ্যমে তা নিশ্চিত করতে হবে।’

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT