1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে এশিয়া ইন্সুরেন্স

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫

বীমা খাতের কোম্পানি এশিয়া ইন্স্যুরেন্স পিএলসি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

শনিবার (২২ জুন) কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভায় নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র জানায়, সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ৬ পয়সা, যা আগের বছরে ছিল ২ টাকা ২ পয়সা। অর্থাৎ বছরে কোম্পানিটির মুনাফা কিছুটা বেড়েছে।

তবে শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ বা ক্যাশ ফ্লো কমেছে উল্লেখযোগ্যভাবে। ২০২৪ সালের শেয়ারপ্রতি ক্যাশ ফ্লো হয়েছে ৩ টাকা ৩৭ পয়সা, যেখানে আগের বছরে ছিল ২৭ টাকা ৪০ পয়সা।

এ ছাড়া ২০২৪ সালের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯ টাকা ৬৩ পয়সা।

আগামী ২৬ আগস্ট বেলা ১২টায় ডিজিটাল প্ল্যাটফরমে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমের জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ জুলাই।

Tags: ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT