1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

বাংলাদেশ–ভুটান স্বাস্থ্য ও ইন্টারনেট সহযোগিতায় দুই সমঝোতা স্মারক সই

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ ও ভুটানের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা এবং ইন্টারনেট সংযোগ বৃদ্ধির বিষয়ে দুইটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর হয়েছে। শনিবার (২২ নভেম্বর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের উপস্থিতিতে এসব স্মারক সই করা হয়।

স্বাক্ষরিত দুই সমঝোতার প্রথমটি বাংলাদেশের স্বাস্থ্য সেবা বিভাগ ও ভুটানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মধ্যে, আর দ্বিতীয়টি ইন্টারনেট সংযোগ জোরদারে দুই দেশের সরকারের মধ্যে। বাংলাদেশের পক্ষে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান চুক্তিতে সই করেন।

এদিন প্রধান উপদেষ্টার কার্যালয়ে ড. মুহাম্মদ ইউনূস ও ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে দুই দিনের রাষ্ট্রীয় সফরে আজ ঢাকায় পৌঁছান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

বিটি/ আরকে

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT