1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

বাংলাদেশে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে গম আমদানি

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
যুক্তরাষ্ট্র থেকে সরকারিভাবে গম আমদানি শুরু

যুক্তরাষ্ট্র থেকে প্রথমবারের মতো জি টু জি ভিত্তিতে গম আমদানি শুরু করেছে বাংলাদেশ। প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গম নিয়ে এমভি নোরস স্ট্রিড জাহাজটি আজ (শনিবার) চট্টগ্রাম বন্দরের বর্হিনোঙরে পৌঁছেছে।

উভয় দেশের সরকারে মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের ভিত্তিতে এই আমদানি প্রক্রিয়া শুরু হয়েছে।

বাংলাদেশের খাদ্য অধিদপ্তর এবং যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব এগ্রিকালচার (ইউএসডিএ)-এর মধ্যে চুক্তিটি সই হয়। এর আওতায় মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম আমদানি করা হবে।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জানা যায়, ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গমের মধ্যে ৩৪ হাজার ১৭০ মেট্রিক টন চট্টগ্রামে এবং অবশিষ্ট ২২ হাজার ৭৮৯ মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস করা হবে।

Tags:

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT