1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সিদ্ধান্ত পরিবর্তন, মুনাফা পাবেন ৫ ব্যাংকের আমানতকারীরা সৌদি-পাকিস্তান-তুরস্ক-কাতারসহ ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ মুসলিম ৭ দেশ মাসের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছে ২২২২ মিলিয়ন ডলার ‘ভারতে না গেলে বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় অন্য দল নেবে আইসিসি’ বিশ্বকাপ: আজ আইসিসির জরুরি সভার আগে বিসিবির পাশে পিসিবি গ্রিনল্যান্ড দখলে ন্যাটো ভাঙলেও পিছু হটবেন না ট্রাম্প! রোজার আগেই এলপিজি সংকট কেটে যাবে, আশ্বাস অপারেটরদের বাংলাদেশ থেকে হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫৮০ জন সরকারি চাকরিতে বেতন-ভাতার সুপারিশ প্রতিবেদন জমা হচ্ছে বুধবার ‘আইসিসির অযৌক্তিক চাপে ভারতে খেলতে বাধ্য করা যাবে না’

সমমনা দলগুলোর জন্য যেসব আসন ছেড়ে দিল বিএনপি

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুগপৎ আন্দোলনের শরিক ও সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতা আরও বিস্তৃত করেছে বিএনপি। চলমান রাজনৈতিক বাস্তবতা ও জোটগত কৌশলের অংশ হিসেবে নতুন করে আরও সাতটি আসনে শরিক দলগুলোর জন্য ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্বাচনী লড়াইকে শক্তিশালী করতে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আসন সমঝোতা অব্যাহত থাকবে।

নতুন করে যেসব সাতটি আসনে সমঝোতা হয়েছে, সেগুলো হলো— নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার জন্য বগুড়া-২, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের জন্য ঢাকা-১২, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির জন্য ব্রাহ্মণবাড়িয়া-৬, নুরুল হক নুরের জন্য পটুয়াখালী-৩, রাশেদ খানের জন্য ঝিনাইদহ-৪, মোস্তফা জামাল হায়দারের জন্য পিরোজপুর-১ এবং ববি হাজ্জাজের জন্য ঢাকা-১৩ আসন।

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, ২০১৪ ও ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন বর্জন এবং ২০১৮ সালের নির্বাচনে পূর্ণাঙ্গভাবে মাঠে থাকতে না পারার প্রেক্ষাপটে এবার দলটিতে মনোনয়নপ্রত্যাশীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। দীর্ঘ ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকারের সময়ে নির্যাতন ও নিপীড়নের শিকার নেতাদের মধ্যেও নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ তীব্র হয়েছে। ফলে শরিকদের জন্য আসন ছাড়ের সিদ্ধান্ত নিতে বিএনপির শীর্ষ নেতৃত্বকে সতর্কতা ও ভারসাম্য বজায় রাখতে হচ্ছে।

দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, যেসব আসনে শরিকদের সঙ্গে সমঝোতা হবে সেখানে বিএনপি নিজস্ব প্রার্থী দেবে না। একইভাবে শরিক দলগুলো কেবল নির্ধারিত আসনেই প্রার্থী দেবে, অন্য কোনো আসনে নয়। এই শর্তের ভিত্তিতেই সমঝোতা চূড়ান্ত করা হচ্ছে। পাশাপাশি শরিকদের বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচনে অংশগ্রহণকে গুরুত্ব দিচ্ছে দলটি।

এরই অংশ হিসেবে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান শাদাহাৎ হোসেন সেলিম নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন। পরে তাকে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। একইভাবে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাও দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন এবং কিশোরগঞ্জ-৫ আসনে নির্বাচনে আগ্রহ প্রকাশ করেছেন। তার প্রার্থিতা নিয়ে বিএনপি ইতিবাচক মনোভাব পোষণ করছে বলে জানা গেছে।

এ পর্যন্ত বিএনপি দুই দফায় ২৭২টি আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে। বাকি ২৮টি আসন শরিকদের সঙ্গে সমঝোতার মাধ্যমে চূড়ান্ত করা হবে। এর আগে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশকে চারটি আসন দেওয়া হয়েছে। ওই সমঝোতায় জমিয়তের আমির উবায়দুল্লাহ ফারুক সিলেট-৫, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দি নীলফামারী-১, জুনায়েদ আল হাবিব ব্রাহ্মণবাড়িয়া-২ এবং মনির হোসেন কাসেমী নারায়ণগঞ্জ-৪ আসনে প্রার্থী হবেন।

এছাড়া এলডিপির মহাসচিব, সাবেক প্রতিমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা ড. রেদোয়ান আহমেদ কুমিল্লা-৭ আসনে নির্বাচনে অংশ নেবেন বলেও জানানো হয়েছে।

বিএনপির শীর্ষ নেতৃত্ব মনে করছে, এ ধরনের সমঝোতা যুগপৎ আন্দোলনের ঐক্য আরও সুদৃঢ় করবে এবং আসন্ন নির্বাচনে গণতান্ত্রিক শক্তির অবস্থানকে শক্তিশালী করবে।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT