1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

সংস্কার ধরে রাখতে নতুন সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতি জরুরি: ড. দেবপ্রিয় ভট্টাচার্য

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বর্তমান সরকারের সংস্কার উদ্যোগকে ধরে রাখতে হলে আসন্ন রাজনৈতিক সরকারের দৃঢ় পদক্ষেপ নেওয়া প্রয়োজন। নতুন বাংলাদেশ গঠন ও মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে এই সংস্কারগুলো অপরিহার্য বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার ২৩ অক্টোবর সিলেটে নাগরিক প্ল্যাটফর্মের প্রাক-নির্বাচনী উদ্যোগে আয়োজিত আঞ্চলিক পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন।

ড. দেবপ্রিয় বলেন, আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহারে এই সংস্কার প্রতিশ্রুতিগুলো স্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং নতুন সরকারকে এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তিনি মনে করেন, রাজনীতিবিদরা এবার নাগরিকদের সামনে এসে অতীতের ব্যর্থতা স্বীকার করেছেন, যা নাগরিক রাজনীতির পরিপক্বতার লক্ষণ।

তিনি আরও বলেন, “সংস্কার একটি চলমান প্রক্রিয়া। বর্তমান সরকার কিছু কাজ করেছে, কিছু করতে পারেনি। এখন তাদের উচিত জনগণকে জানানো— তারা যাওয়ার আগে কী কাজগুলো সম্পন্ন করবে। এই স্বচ্ছতাই আমাদের কাম্য।”

সভার মূল প্রবন্ধে ড. দেবপ্রিয় বলেন, দেশে কেবল দৃশ্যমান উন্নয়ন হয়েছে, তবে শিক্ষার মানোন্নয়ন বা মানবসম্পদ গঠনে তেমন অগ্রগতি হয়নি। তিনি ‘চামচা পুঁজিবাদী’ অর্থনীতির সমালোচনা করে বলেন, এ ধরনের পুঁজিবাদ দেশে লুটপাটতন্ত্র ও চোরতন্ত্র সৃষ্টি করেছে।

একই সভায় সিপিডি’র অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, অতীতের সরকারগুলো অনেক আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হয়নি। তবে দেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি জানান, সবার মতামত নিয়ে একটি নাগরিক মেনিফেস্টো তৈরি করা হবে।

সভায় বিএনপি, জামায়াত, কমিউনিস্ট পার্টি, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, অর্থনীতিবিদ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। বক্তারা সিলেটের উন্নয়ন, বন্যা সমস্যা ও সুশাসনের দাবি তুলে ধরেন।

Tags: , , , , , , , , , , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT