1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

ভূমিকম্পে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা দেবে সরকার

বিজনেস টাইমস
  • আপডেট সময় শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

সংঘটিত ভূমিকম্পে দেশের বিভিন্ন জেলায় নিহত ও আহত ব্যক্তিদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শুরু করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। মোট হিসাব অনুযায়ী ভূমিকম্পে এ পর্যন্ত ১০ জনের মৃত্যু ও ৪৬১ জন আহত হয়েছে।

ভূমিকম্পের পরপরই দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের জরুরি সাড়াদান কেন্দ্র চালু করা হয়। জরুরি কেন্দ্রের ফোন নম্বর ০২৫৮৮১১৬৫১। কেন্দ্রটি সব জেলার প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে ক্ষয়ক্ষতির প্রাথমিক তথ্য সংগ্রহ করছে।

মন্ত্রণালয়ের পাঠানো তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত পাঁচটি জেলা—ঢাকা, নারায়নগঞ্জ, নরসিংদি, গাজীপুর ও মাগুরা—থেকে ক্ষয়ক্ষতির প্রাথমিক চিত্র পাওয়া গেছে। ঢাকায় ৪ জন নিহত ও ৫৯ জন আহত হয়েছে। নারায়নগঞ্জে ১ জন নিহত এবং ১৮ জন আহত হয়। নরসিংদিতে নিহত ৫ জনসহ আহত হয়েছে ১১০ জন। গাজীপুরে আহতের সংখ্যা ২৫২ এবং মাগুরায় আহত হয়েছে ২২ জন। মোট হিসাব অনুযায়ী এ পর্যন্ত ১০ জনের মৃত্যু ও ৪৬১ জন আহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

পরিস্থিতি মোকাবেলায় প্রতিটি জেলার প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। ইতোমধ্যে নিহত প্রতিটি পরিবারের জন্য ২৫ হাজার টাকা এবং আহত প্রত্যেককে ১৫ হাজার টাকা করে জেলা প্রশাসনের মাধ্যমে সহায়তা দেওয়া শুরু হয়েছে। এ কার্যক্রম চলমান রয়েছে।

মন্ত্রণালয় জানায়, বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আহতদের মধ্যে অনেকেই প্রাথমিক চিকিৎসা শেষে ঘরে ফিরেছেন। ভূমিকম্পের কারণে সৃষ্ট সামগ্রিক ক্ষয়ক্ষতি নিরূপণে প্রয়োজনীয় কার্যক্রমও শুরু হয়েছে। মূল্যায়ন সম্পন্ন হলে বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো হবে।

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT