আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলাদেশে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সকাল ৬টা ১৫ মিনিটে এ ভূমিকম্পটি আঘাত হানে।
ইউরোপ-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প গবেষণা কেন্দ্র (EMSC)-এর তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৪.১।
প্রাপ্ত তথ্যে জানা যায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী জেলা। ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৩০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটির উৎপত্তি হয়।
হালকা মাত্রার এই ভূমিকম্প দেশের বিভিন্ন স্থানে অনুভূত হলেও এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ভূমিকম্প পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে রয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
Tags: ভূমিকম্প