1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

গত দুই মাসে অর্থনীতির গতি কিছুটা বেড়েছে: এমসিসিআই

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

দেশের অর্থনীতির গতি উত্থান-পতনের মধ্যে রয়েছে। এক মাস বাড়লে পরের মাসে আবার কমছে। তবে গত দুই মাস ধরে অর্থনীতির গতি বাড়ছে। সেপ্টেম্বরে সমপ্রসারণের গতি সামান্য বাড়লেও গত অক্টোবরে সেই গতি বৃদ্ধি দ্রুততর হয়েছে।

পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স বা পিএমআইয়ের সার্বিক মান গত জানুয়ারিতে ছিল ৬৫ দশমিক ৭ পয়েন্ট। পরের তিন মাসে পিএমআই মান ধারাবাহিকভাবে কমেছে। তারপরের চার মাস উত্থান-পতনের মধ্যে ছিল। সেপ্টেম্বরে পিএমআইয়ের মান দশমিক ৮ পয়েন্ট বেড়ে হয় ৫৯ দশমিক ১ পয়েন্ট। আর গত মাসে ২ দশমিক ৭ পয়েন্ট বেড়ে হয়েছে ৬১ দশমিক ৮ পয়েন্ট।

ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সংগঠন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স (এমসিসিআই) ও গবেষণা প্রতিষ্ঠান পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ যৌথভাবে পিএমআই প্রণয়ন করছে।

রোববার অক্টোবর মাসের পিএমআই প্রকাশ করা হয়। পিএমআইয়ের সার্বিক উন্নতির পেছনের কারণ হচ্ছে, কৃষি ব্যবসা, নির্মাণ, পণ্য উৎপাদন ও সেবা-এই চার খাতের সমপ্রসারণ দ্রুত হয়েছে। অর্থনীতির প্রধান খাত কৃষি, নির্মাণ, উৎপাদন ও সেবা খাতের ৪০০টি বেসরকারি প্রতিষ্ঠানের নির্বাহীদের মতামতের ভিত্তিতে পিএমআই প্রকাশ করা হয়। সূচক তৈরির ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে কাঁচামাল ক্রয়, পণ্যের ক্রয়াদেশ, কর্মসংস্থানসহ বিভিন্ন বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়।

মূলত পিএমআই শূন্য থেকে ১০০ নম্বরের মধ্যে পরিমাপ করা হয়। সূচকের মান ৫০-এর বেশি হলে অর্থনীতির সমপ্রসারণ এবং ৫০-এর নিচে হলে সংকোচন বোঝায়। উৎপাদন খাত ১৩ মাস ধরে সমপ্রসারণ অব্যাহত রয়েছে। গত মাসে সমপ্রসারণের গতি সামান্য বেড়েছে। এই খাতে নতুন ক্রয়াদেশ, রপ্তানি, কারখানার কাঁচামাল ক্রয়, উৎপাদন, কর্মসংস্থান ও পণ্য সরবরাহ সূচকগুলো সমপ্রসারণে ফিরেছে।

গত সেপ্টেম্বরে উৎপাদন খাতের সূচকের মান ছিল ৬৫ পয়েন্ট। গত মাসে তা বেড়ে ৬৬ দশমিক ১ পয়েন্ট হয়েছে। নির্মাণ খাত টানা চার মাস ধরে সংকোচনের ধারায় চলে গিয়েছিল। পরের মাসে সেটি আবার সমপ্রসারণ ধারায় ফেরে। গত মাসে সেই গতি বেড়ে হয় ৫৬ দশমিক ৫ পয়েন্ট। নির্মাণ খাতে নতুন ব্যবসা, নির্মাণ কার্যক্রম, কর্মসংস্থান ও কাঁচামাল কেনাকাটার সূচকে সমপ্রসারণ হয়েছে।

এদিকে কৃষি ব্যবসায় গত সেপ্টেম্বর সমপ্রসারণ ধারায় ফেরে। গত মাসে সেই সমপ্রসারণের গতি বেশ বেড়েছে। তাতে অক্টোবরে কৃষি ব্যবসার সূচকের মান দাঁড়ায় ৫৯ দশমিক ৬ পয়েন্ট। কৃষি ব্যবসা খাতের নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম ও ইনপুট খরচ সূচকগুলো সমপ্রসারণে ফিরে আসায় এই উন্নতি হয়েছে। সেবা খাত টানা ১৩ মাস ধরে সমপ্রসারণ ধারায় আছে। আগের তুলনায় গতি কমেছে। এই খাতে নতুন ব্যবসা, ব্যবসা কার্যক্রম, কর্মসংস্থান ও কাঁচামাল কেনাকাটার সূচক সমপ্রসারণ রয়েছে।

সেপ্টেম্বরে নির্মাণ খাতের সূচকের মান ছিল ৫৮ দশমিক ৭ পয়েন্ট। গত মাসে সেটি বেড়ে হয়েছে ৬১ পয়েন্ট। পলিসি

এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম মাসরুর রিয়াজ বলেন, অক্টোবর মাসে পিএমআইয়ের ফলাফল ইঙ্গিত দিচ্ছে যে বাংলাদেশের সামগ্রিক অর্থনীতি সমপ্রসারণ অব্যাহত রেখেছে, যার মূল প্রণোদনা এসেছে অনুকূল ফসলের অবস্থা ও কৃষি খাতে ভালো ফলনের প্রত্যাশা থেকে। অর্থনীতির অন্যান্য খাতও বছরের শেষ প্রান্তিকে প্রবেশের সঙ্গে সঙ্গে দ্রুততর সমপ্রসারণের হার প্রদর্শন করেছে, যখন মাসিক রপ্তানি প্রবৃদ্ধি ও মুদ্রাস্ফীতি ধীরে ধীরে হ্রাস পাচ্ছে।

বিটি/ আরকে

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ
© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT