1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
মেসি যখন সময়ের গতি বদলে দেন বিশ্বকাপ ২০২৬: মুসলিম ফুটবলাররা যেভাবে ইউরোপের পরিচয়–বিতর্ককে চ্যালেঞ্জ করছেন বাংলাদেশ–রাখাইন সীমান্তে নতুন বাস্তবতা অতিরিক্ত সময়ের রোমাঞ্চ জিতে সেমিতে আর্জেন্টিনা মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ইইউ’র কারিগরি দল বাংলাদেশে আসছে শিগগিরই ইরানে নতুন যৌথ হামলা চালাতে ট্রাম্পের সবুজ সংকেতের অপেক্ষায় নেতানিয়াহু বন্যা ও বৈরী আবহাওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ইরানের ‘জানাজা কূটনীতি’: কোরআনের আয়াতে আয়াতে মিত্র-প্রতিদ্বন্দ্বীদের বার্তা মজুত বাড়াতে আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার কেপ ভার্দের রূপকথার ইতি টেনে শেষ ষোলোতে আর্জেন্টিনা

জোট করলেও নিজ প্রতীকেই নির্বাচন করতে হবে: হাইকোর্ট

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও শরিক দলগুলোকে তাদের ‘নিজ নিজ দলীয় প্রতীকে’ নির্বাচন করতে হবে। এ সংক্রান্ত বিধানের বৈধতা চ্যালেঞ্জ করে জারি করা রুল খারিজ করে রায় দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

এই রায়ের ফলে জোটবদ্ধ নির্বাচনের ক্ষেত্রে কোনো দল আর জোটের প্রধান শরিকের প্রতীক (যেমন— ধানের শীষ বা শাপলা কলি) ব্যবহার করতে পারবে না। নিবন্ধিত সব দলকে তাদের নিজস্ব বরাদ্দকৃত প্রতীকেই ভোটে লড়তে হবে।

গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) সংশোধিত বিধানে বলা হয়েছে, জোটবদ্ধ হয়ে নির্বাচন করলেও প্রার্থীকে তার নিজ দলের প্রতীক ব্যবহার করতে হবে। এই বিধানটি চ্যালেঞ্জ করে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) মহাসচিব মো. মমিনুল আমিন রিট দায়ের করেছিলেন। প্রাথমিক শুনানির পর আদালত রুল জারি করলেও আজ চূড়ান্ত রায়ে তা খারিজ করে দেওয়া হলো। ফলে বিদ্যমান আইনি বিধানই বহাল থাকল।

বিটি/ আরকে

Tags: , , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT