1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
সিদ্ধান্ত পরিবর্তন, মুনাফা পাবেন ৫ ব্যাংকের আমানতকারীরা সৌদি-পাকিস্তান-তুরস্ক-কাতারসহ ট্রাম্পের ‘শান্তি পর্ষদে’ মুসলিম ৭ দেশ মাসের প্রথম ২০ দিনে রেমিট্যান্স এসেছে ২২২২ মিলিয়ন ডলার ‘ভারতে না গেলে বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় অন্য দল নেবে আইসিসি’ বিশ্বকাপ: আজ আইসিসির জরুরি সভার আগে বিসিবির পাশে পিসিবি গ্রিনল্যান্ড দখলে ন্যাটো ভাঙলেও পিছু হটবেন না ট্রাম্প! রোজার আগেই এলপিজি সংকট কেটে যাবে, আশ্বাস অপারেটরদের বাংলাদেশ থেকে হজে যেতে নিবন্ধন করেছেন ৭৬ হাজার ৫৮০ জন সরকারি চাকরিতে বেতন-ভাতার সুপারিশ প্রতিবেদন জমা হচ্ছে বুধবার ‘আইসিসির অযৌক্তিক চাপে ভারতে খেলতে বাধ্য করা যাবে না’

হাদি হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগে ভারতে ৫ বাংলাদেশি আটক

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের সহায়তার অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ) পাঁচ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) সাংবাদিক জুলকারনাইন সায়ের এ তথ্য জানিয়ে ফেসবুকে পোস্ট করেছেন।

সূত্রের দাবি, হাদি হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে আশ্রয়, লজিস্টিক সহায়তা এবং সীমান্ত পারাপারে সহযোগিতার অভিযোগে এই পাঁচজনকে আটক করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন— মো. মাসুদুর রহমান বিপ্লব (আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী), তাইজুল ইসলাম চৌধুরী ওরফে বাপ্পী (সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা), রাকিবুল ইসলাম (মিরপুর এলাকার ছাত্রলীগ নেতা), রুবেল (ছাত্রলীগ নেতা) এবং ফিলিপস (বর্ডার এলাকায় মানবপাচারের সঙ্গে জড়িত বলে পরিচিত ব্যক্তি)।

সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের পর অভিযুক্তদের ভারতে অবস্থান, যোগাযোগ ব্যবস্থা, অর্থনৈতিক সহায়তা এবং সীমান্ত ব্যবস্থাপনা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখকে গ্রেপ্তারে এসটিএফ ও সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলো যৌথভাবে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, এই হত্যাকাণ্ড শুধু একটি বিচ্ছিন্ন অপরাধ নয়; এর পেছনে সংঘবদ্ধ নেটওয়ার্ক ও আন্তঃসীমান্ত যোগাযোগের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনে আরও আটক হতে পারে।

এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে পশ্চিমবঙ্গ এসটিএফ বা সংশ্লিষ্ট ভারতীয় কর্তৃপক্ষ বিস্তারিত কোনো বিবৃতি দেয়নি। তবে তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব ব্যক্তি ও সহযোগীদের আইনের আওতায় আনা হবে।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT