1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

মেধাবীদের শিক্ষকতায় আকৃষ্ট করতে আলাদা বেতন কাঠানোর প্রস্তাব

বিজনেস টাইমস
  • আপডেট সময় সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

শিক্ষার মানোন্নয়নে মেধাবীদের শিক্ষকতা পেশায় আকৃষ্ট করতে শিক্ষকদের জন্য আলাদা আকর্ষণীয় ও মর্যাদাপূর্ণ বেতন কাঠানো(pay structure) গঠনের প্রস্তাব করেছে সরকারি কলেজ শিক্ষক সমিতি। পে কমিশনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে এই প্রস্তাবনা জমা দিয়েছে সংগঠনটির নেতারা।

এছাড়া সরকারি চাকরিতে গ্রেড ভেঙে ১৫টি করা এবং সর্বনিম্ন বেতন ৩২ হাজার ৫০০ টাকা করারও প্রস্তাব দিয়েছে সংগঠনটি। পাশাপাশি বাড়িভাড়া বৃদ্ধি, দুইটি উৎসব ভাতা মূল বেতনের সমপরিমাণ, বার্ষিক ইনক্রিমেন্ট ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করারও প্রস্তাবনা দেয়া হয়েছে।

লিখিত প্রস্তাবনায় সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, চিকিৎসা ভাতা মূল বেতনের ১০ শতাংশ অথবা ৫ হাজার টাকা করতে হবে। পাশাপাশি পেনশন বিদ্যমান ৯০ শতাংশ থেকে বাড়িয়ে ১০০ শতাংশ করতে হবে।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT