1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

আইপিএলে সবচেয়ে দামী বাংলাদেশি ক্রিকেটার এখন মুস্তাফিজুর রহমান

বিজনেস টাইমস
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমান

আইপিএল ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ মূল্যে দল পেয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। ফ্র্যাঞ্চাইজি লিগের ইতিহাসে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দামে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। নিলামে ২ কোটি রুপি ভিত্তিমূল্যে থাকা মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে কিনে নেয় কেকেআর।

এর মাধ্যমে আইপিএল ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে ব্যয়বহুল দলবদলের রেকর্ড গড়লেন মুস্তাফিজুর রহমান। এর আগে কোনো বাংলাদেশি ক্রিকেটার এত বড় অঙ্কে আইপিএলের নিলামে দল পাননি।

মুস্তাফিজুর রহমানের নাম নিলামে আসার পরে দিল্লি ও চেন্নাই একেরপর এক বিড করতে থাকে, পরে দিল্লি আর কোনো ডাক না দিতে চাইলে কলকাতা বিড করে দ্য ফিজের জন্য। এরপরে শেষ র্পযন্ত কলকাতা ও চেন্নাই একেরপর এক বিড করে শেষে কলকাতার ঘরে ঠাই হয় মুস্তাফিজুর রহমানের।

নিলামের শুরুতেই নাম ওঠে অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটার জ্যাক ফ্রেঞ্জার ম্যাকগার্কের। তবে তার প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। এবারের নিলামে প্রথম ক্রিকেটার হিসেবে দল পান অভিজ্ঞ ব্যাটার ডেভিড মিলার। তাকে ২ কোটি রুপিতে দলে নেয় দিল্লি ক্যাপিটালস।

নিলামের অন্যতম আকর্ষণ ছিলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। তাকে দলে ভেড়াতে কলকাতা নাইট রাইডার্স, রাজস্থান রয়্যালস ও চেন্নাই সুপার কিংসের মধ্যে তীব্র প্রতিযোগিতা হয়। শেষ পর্যন্ত ২৫ কোটি ২০ লাখ রুপিতে গ্রিনকে দলে নেয় কলকাতা।

অভিষিক্ত অলরাউন্ডারদের সেটে গাস অ্যাটকিনসন, রাচিন রবীন্দ্র, লিয়াম লিভিংস্টোন ও উইয়ান মোল্ডার অবিক্রিত থাকেন। শ্রীলঙ্কান অলরাউন্ডার ভানিন্দু হাসারাঙ্গাকে ২ কোটি রুপিতে দলে নেয় লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। ভেঙ্কটেশ আইয়ার ৭ কোটি রুপিতে যোগ দেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে।

উইকেটকিপারদের সেটে কুইন্টন ডি কককে ১ কোটি রুপিতে দলে নেয় মুম্বাই ইন্ডিয়ান্স। বেন ডাকেটকে ২ কোটিতে নেয় দিল্লি ক্যাপিটালস এবং ফিন অ্যালেনকে একই মূল্যে দলে ভেড়ায় কলকাতা নাইট রাইডার্স। তবে রহমানুল্লাহ গুরবাজ, জনি বেয়ারস্ট্রো ও জেমি স্মিথ দল পাননি।

পেসারদের প্রথম সেটে বড় অঙ্কে দল পেয়েছেন শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা। লক্ষ্ণৌ, দিল্লি ও কলকাতার মধ্যে লড়াই শেষে ১৮ কোটি রুপিতে তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। জ্যাকব ডাফিকে ভিত্তিমূল্য ২ কোটিতে দলে নেয় বেঙ্গালুরু। লক্ষ্ণৌ সুপার জায়ান্টস ২ কোটি রুপিতে দলে নেয় এনরিখ নরকিয়াকে।

এদিকে ম্যাট হেনরি, স্পেন্সার জনসন, আকাশ দীপ, শিভম মাভি, জেরাল্ড কোয়েতজি ও ফজল হক ফারুকি এবারের নিলামে কোনো দল পাননি।

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT