1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ

শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশকে প্রত্যাহারের নির্দেশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র থেকে বাংলাদেশ পুলিশের অবশিষ্ট কনটিনজেন্টকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে।

শান্তিরক্ষা মিশনগুলোতে চলমান অর্থ সংকটে পুলিশের সদস্যসংখ্যা কমানোর সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এমন নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি পুলিশ সদর দপ্তরের কোনো দায়িত্বশীল কর্মকর্তা। তবে নাম না প্রকাশের শর্তে নিশ্চিত করেছেন একাধিকজন।

বিষয়টি পুনর্বিবেচনা করার জন্য চিঠি পাঠানো হয়েছে বলেও জানা গেছে। এ সংক্রান্ত কাজ পররাষ্ট্র মন্ত্রণালয় করে থাকে। এখানে পুলিশের কিছুই করার নেই।

জানা গেছে, ফেরতের নির্দেশ পাওয়া ১৮০ সদস্যের কনটিনজেন্টের মধ্যে ৭০ জন নারী পুলিশ কর্মকর্তা রয়েছেন। নভেম্বরের মধ্যে তারা দেশে ফিরে আসবেন। মাত্র দুই মাস আগে তারা সেখানে যোগ দেন। এক পুলিশ কর্মকর্তা জানান, আমাদের ইউনিট কমান্ডারকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে। তবে কোনো চিঠি দেওয়া হয়নি।

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT