1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বিসিবি, আইসিসির সঙ্গে বৈঠক ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত: সরকারি কর্মকর্তার স্বীকারোক্তি ‘ভুল বোঝাবুঝি’ এড়াতে বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান ৫ ব্যাংকের অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: অর্থ উপদেষ্টা সাদা রাজ্যের স্বল্প বসন্ত, রাজপ্রাসাদে সুরভীহীন বিচ্ছেদ এখন মোবাইল অ্যাপেও রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে তিন দিনের আঞ্চলিক সম্মেলন শুরু স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধি: আজ থেকে বাজারে নতুন মূল্য কার্যকর ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের মোস্তাফিজ দলে থাকলে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—আইসিসির চিঠি

অক্টোবরে আসছে টেইলর সুইফটের ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ অ্যালবাম

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ২৪ আগস্ট, ২০২৫

পপ তারকা টেইলর সুইফটের ১২তম স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে। ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা নিয়ে তৈরি এই অ্যালবামটি আগামী ৩ অক্টোবর প্রকাশিত হবে। তবে শুধু অ্যালবাম প্রকাশ নয়, একের পর এক চমক দিয়ে যাচ্ছেন সুইফট।

এর আগে অ্যালবামটির দুটি ভিনাইল সংস্করণ প্রকাশ করে ব্যাপক সাড়া ফেলেন তিনি। প্রকাশের মাত্র এক ঘণ্টার মধ্যেই ওই দুটি সংস্করণ বিক্রি শেষ হয়ে যায়।

এবার সুইফট নিয়ে আসছেন ‘বেবি, দ্যাটস শো বিজনেস এডিশন’ নামে অ্যালবামটির আরেকটি কাভার সংস্করণ। সুইফটের অফিশিয়াল ওয়েবস্টোরে জানানো হয়েছে, স্টক শেষ না হওয়া পর্যন্ত এই সংস্করণটি বিক্রি চলবে। তবে ধারণা করা হচ্ছে, এটি প্রকাশের পরপরই শেষ হয়ে যাবে।

টেইলর সুইফট আগেই জানিয়েছেন, এই অ্যালবামে তার ব্যক্তিগত জীবন ও দীর্ঘ দুই বছরের ‘ইরাস ট্যুর’ এর অভিজ্ঞতা স্থান পেয়েছে। তবে আগের মতো এবার কোনো বোনাস ট্র্যাক থাকছে না।

ভিনাইল সংস্করণের প্রচ্ছদও ভক্তদের নজর কেড়েছে। সদ্য প্রকাশিত একটি সংস্করণের প্রচ্ছদে দেখা গেছে কমলা রঙের ঝলমলে ডিস্কে, বাথটাবের পাশে শোগার্ল কস্টিউমে সুইফটের একটি ছবি। প্রচুর সাড়া পাওয়ায় ৩ অক্টোবর মূল অ্যালবাম মুক্তির আগে আরও কিছু ভিনাইল সংস্করণ প্রকাশ করার পরিকল্পনা রয়েছে সুইফটের।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT