1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
জুলাই–আগস্টে বিদেশি ঋণ এল ২৯ কোটি ডলার, শোধ ৭০ কোটি ডলার ‘জাতীয় দলের জার্সি পরা আমার স্বপ্ন ছিল’ ইসলামি অর্থায়নে আসছে আইপিডিসি ফাইন্যান্স জনতা ব্যাংকের প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদনের দাবিতে মানববন্ধন বিনিয়োগকারীদের সামনে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের সম্ভাবনা রাখাইনের সব বেসামরিক নাগরিককে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল সরকারি বাহিনীকে: যুদ্ধবন্দি সেনা ৫১ বিশেষ বিসিএসের আবেদন শুরু ১ অক্টোবর, শূন্যপদ স্বাস্থ্যে ৫০০০ জাপানের পোশাক বাজার ধরতে বিজিএমইএ’র ‘জাপান ডেস্ক’ চালু রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব বোয়িংয়ের সঙ্গে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি বিমানের

ভূমি গ্যালারিতে সহিদ কাজীর একক প্রদর্শনী

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

রাজধানীর লালমাটিয়ায় অবস্থিত ভূমি গ্যালারিতে আজ (৫ ডিসেম্বর) শুরু তরুণ শিল্পী সহিদ কাজীর প্রথম একক চিত্রপ্রদর্শনী ‘ইমপাস্তো (Impasto)’। গ্যালারির দীর্ঘদিনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় এবারই প্রথম কোনো তরুণ শিল্পীর একক প্রদর্শনী আয়োজন করা হলো।

বিকেল ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খ্যাতিমান চিত্রশিল্পী মোহাম্মদ ইউনুস। বিশেষ অতিথি হিসেবে যোগ দেবেন ইউনাইটেড গ্রুপের এডভাইজার আখতার মাহমুদ রানা।

দর্শনার্থীদের জন্য প্রদর্শনী প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত উন্মুক্ত থাকবে। এটি চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

চিত্রশিল্পী সহিদ কাজী ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় পড়াশোনা করেছেন এবং পেশাগত জীবনে সরকারি একাধিক প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করেছেন। তার শিল্পচর্চায় মানুষের নিত্যদিনের যাত্রা, শহুরে গতিময়তা, সংগ্রাম ও পরিবর্তনের ছাপ স্পষ্টভাবে ফুটে ওঠে। গাঢ় রঙের প্রভাব, আলো–অন্ধকারের নাটকীয় ব্যবহার এবং ঘন রঙের স্তর তৈরি করে ত্রিমাত্রিক অনুভূতি তৈরির ইমপাস্টো কৌশল তার কাজকে আলাদা মাত্রা দিয়েছে।

‘ইমপাস্তো’ প্রদর্শনীতে শিল্পীর সাম্প্রতিক ত্রিশোর্ধ্ব অ্যাক্রিলিক অন ক্যানভাস কাজ স্থান পেয়েছে। শহরের স্থাপত্য, মানুষের ভিড়, প্রান্তিক জীবন, প্রকৃতির রূপ ও বিমূর্ত অভিব্যক্তি তার ছবিগুলোকে বৈচিত্র্যময় করে তুলেছে।

গ্যালারি কর্তৃপক্ষের মতে, সহিদ কাজী কাজে শহুরে জীবন এবং মানুষের অভিজ্ঞতার অন্তর্লোক সুন্দরভাবে প্রকাশ পেয়েছে, যা তরুণ শিল্পীদের পথচলায় নতুন মাত্রা যোগ করবে।

প্রদর্শনীর উদ্বোধনকে কেন্দ্র করে ভূমি গ্যালারিতে উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের চারুকলা শিক্ষার্থী, তরুণ দর্শনার্থী এবং শিল্পানুরাগীদের ভিড়ে প্রথম দিন থেকেই গ্যালারি জমে ওঠার আশা করছেন তারা।

গ্যালারি কর্তৃপক্ষ আশা করছে, পুরো প্রদর্শনী সময়জুড়ে দর্শনার্থীদের ভিড় থাকবে এবং তরুণ শিল্পীর এই উদ্যোগ শিল্পমহলে ইতিবাচক আলোচনার জন্ম দেবে।

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT