1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd

চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘ ছয় মাস ধরে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন।

আজ (১ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে নিসচা আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইলিয়াস কাঞ্চনের ছেলে মিরাজুল মইন জয়। তিনি কানাডা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জানান, তার বাবা বর্তমানে লন্ডনের চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন এবং রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে চিকিৎসা চলছে।

মিরাজুল মইন জয় বলেন, এ বছরের শুরুতে ইলিয়াস কাঞ্চনের কথা জড়ানো ও স্মৃতিভ্রংশ সমস্যা দেখা দিলে ঢাকার আনোয়ার খান মডার্ণ হাসপাতালে এমআরআই পরীক্ষায় তার মাথায় টিউমার ধরা পড়ে। পরবর্তীতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস জানায়, টিউমারটি ব্রেনের গভীরে থাকায় অপারেশন ঝুঁকিপূর্ণ। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়া হয়।

গত ৫ আগস্ট লন্ডনের উইলিংটন হাসপাতালে প্রফেসর ডিমিট্রিয়াসের নেতৃত্বে ইলিয়াস কাঞ্চনের মাথায় অস্ত্রোপচার করা হয়। তবে টিউমারের কিছু অংশ রয়ে গেছে, যা রেডিয়েশন ও কেমোথেরাপির মাধ্যমে নিষ্ক্রিয় করা হবে।

সংবাদ সম্মেলনে মিরাজুল মইন জয় তার বাবার দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে ‘২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫’ উপলক্ষে নিসচার মাসব্যাপী কর্মসূচিরও উদ্বোধন করা হয়।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT