1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
জুলাই–আগস্টে বিদেশি ঋণ এল ২৯ কোটি ডলার, শোধ ৭০ কোটি ডলার ‘জাতীয় দলের জার্সি পরা আমার স্বপ্ন ছিল’ ইসলামি অর্থায়নে আসছে আইপিডিসি ফাইন্যান্স জনতা ব্যাংকের প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদনের দাবিতে মানববন্ধন বিনিয়োগকারীদের সামনে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের সম্ভাবনা রাখাইনের সব বেসামরিক নাগরিককে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল সরকারি বাহিনীকে: যুদ্ধবন্দি সেনা ৫১ বিশেষ বিসিএসের আবেদন শুরু ১ অক্টোবর, শূন্যপদ স্বাস্থ্যে ৫০০০ জাপানের পোশাক বাজার ধরতে বিজিএমইএ’র ‘জাপান ডেস্ক’ চালু রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব বোয়িংয়ের সঙ্গে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি বিমানের

হুমায়ূন আহমেদকে নিয়ে গুলতেকিন খানের পোষ্টের পর নূহাশের প্রতিক্রিয়া

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
গুলতেকিন খানের পোষ্ট হুমায়ূন আহমেদকে নিয়ে

প্রয়াত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের সাবেক স্ত্রী গুলতেকিন খান সম্প্রতি ফেসবুকে একটি পোষ্ট করেছেন, যা ভাইরাল হয়েছে। পোষ্টে তিনি হুমায়ূন আহমেদকে নিয়ে নানা কথা বলেছেন। ওই পোষ্টের পরে এবার প্রতিক্রিয়া জানালেন তাদের ছেলে নূহাশ হুমায়ূন।

ফেসবুক পোষ্টে নূহাশ বলেন, কোনো শিল্পী বা সৃষ্টিশীল মানুষকে তার কাজের জন্য ভালোবাসতে পারেন। একই সঙ্গে এটাও মানতে হবে যে, তার ব্যক্তিজীবনে ঝামেলা থাকতে পারে। বাস্তবতা হিসেবে দুটোই সত্য হতে পারে। মানুষ জটিল এবং ভুলপ্রবণ (আপনার প্রিয় উপন্যাসের চরিত্রগুলোর মতো)। কেউ কেউ কোটি মানুষকে আনন্দ দেয়, অথচ খুব কাছের কাউকে কষ্ট দেয়। তার মানে এই নয় যে, যে কষ্ট পেলো সে চুপ থাকবে। এমনকি এও হতে পারে না যে, যে মরে গেছে তাকে অসম্মান করা হবে।

গুলতেকিন খান গত শুক্রবার(৩ অক্টোবর) হুমায়ূন আহমেদকে নিয়ে ব্যক্তিগত স্মৃতিচারণের ভেতর দিয়ে হুমায়ূন আহমেদের সঙ্গে অতীত দাম্পত্য জীবনের একটি দুঃখজনক অভিজ্ঞতা তুলে ধরেন। তার এই পোস্টকে কেন্দ্র করে স্যোশাল মিডিয়ায় দ্বিমুখী প্রতিক্রিয়া দেখা দেয়। একপক্ষ গুলতেকিনের পাশে দাঁড়িয়ে তার যন্ত্রণার প্রতি সহমর্মিতা প্রকাশ করে, অন্যপক্ষ প্রয়াত হুমায়ূন আহমেদের স্মৃতি কলুষিত করার অভিযোগ তোলে।

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT