1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
জুলাই–আগস্টে বিদেশি ঋণ এল ২৯ কোটি ডলার, শোধ ৭০ কোটি ডলার ‘জাতীয় দলের জার্সি পরা আমার স্বপ্ন ছিল’ ইসলামি অর্থায়নে আসছে আইপিডিসি ফাইন্যান্স জনতা ব্যাংকের প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত অনুমোদনের দাবিতে মানববন্ধন বিনিয়োগকারীদের সামনে সিরাজগঞ্জ অর্থনৈতিক অঞ্চলের সম্ভাবনা রাখাইনের সব বেসামরিক নাগরিককে হত্যার নির্দেশ দেওয়া হয়েছিল সরকারি বাহিনীকে: যুদ্ধবন্দি সেনা ৫১ বিশেষ বিসিএসের আবেদন শুরু ১ অক্টোবর, শূন্যপদ স্বাস্থ্যে ৫০০০ জাপানের পোশাক বাজার ধরতে বিজিএমইএ’র ‘জাপান ডেস্ক’ চালু রোহিঙ্গা সংকট সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব বোয়িংয়ের সঙ্গে ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি বিমানের

টেলর সুইফটের নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ প্রকাশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

পপ সুপারস্টার টেলর সুইফটের বহু প্রতীক্ষিত ১২তম স্টুডিও অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ আজ বিশ্বব্যাপী প্রকাশিত হয়েছে। নতুন অ্যালবামটিতে আবারও সংগীতপ্রেমীদের মনে উত্তেজনা সৃষ্টি করেছেন গায়িকা।

আজ শুক্রবার (৩ অক্টোবর) অ্যালবামটি প্রকাশিত হলে হলিউডের সংগীত বিশেষজ্ঞরা এটিকে বছরের সবচেয়ে আলোচিত সঙ্গীত অ্যালবাম হিসেবে অভিহিত করেছেন। তারা মনে করছেন, চলতি বছরের অন্যতম সেরা বিক্রিত অ্যালবাম হতে পারে এটি এবং পুরনো রেকর্ড ভাঙার সম্ভাবনাও রয়েছে।

এদিকে অ্যালবামের প্রথম গান ‘দ্য ফেইট অব ওফেলিয়া’ প্রকাশের সঙ্গে সঙ্গেই ইন্টারনেটে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। মাত্র ৮ ঘণ্টার মধ্যে ইউটিউবে গানটি মিলিয়ন ভিউ ছাড়িয়েছে।

তবে গানের মিউজিক ভিডিও এখনও অনলাইনে মুক্তি পায়নি। টেলর সুইফটের নিজস্ব পরিচালনা ও চিত্রনাট্যে নির্মিত মিউজিক ভিডিওটি আগামী ৫ অক্টোবর অনলাইনে প্রকাশিত হবে।

বিটি/ আরকে

Tags: ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT