1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ভারত-ইসরাইল সম্পর্কের নেপথ্যে কী: কৌশল নাকি আদর্শ সাভারে শ্রমিক বিক্ষোভ: পুলিশের সঙ্গে সংঘর্ষে উত্তপ্ত শিল্পাঞ্চল অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান পোশাকশ্রমিকদের জন্য ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ এলডিসি উত্তরণের পরও অস্ট্রেলিয়ায় শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ সরকারি ৫০ কারখানায় বেসরকারি বিনিয়োগের উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী কাঁঠালবাগানে গ্যাস লিকেজ থেকে অগ্নিকাণ্ড: মৃতের সংখ্যা বেড়ে ৪ নতুন মজুরি নিয়ে পোশাক শ্রমিকদের মধ্যে বিভক্তি: কাজে যোগ এক পক্ষের বোয়েসেলের মাধ্যমে ব্রুনাইয়ে ৩৭০ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ শিক্ষা খাতে বিশ্বব্যাংকের সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা শিক্ষামন্ত্রীর

অক্টোবরে টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিজনেস টাইমস
  • আপডেট সময় রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

চলতি বছরের শারদীয় দুর্গাপূজায় টানা ৪ দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সাপ্তাহিক ছুটির সঙ্গে দুর্গাপূজার ছুটি মিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত ছুটি পাবেন তারা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০২৫ সালের ১ অক্টোবর (বুধবার) দুর্গাপূজা উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। পরের দিন, ২ অক্টোবর (বৃহস্পতিবার) হচ্ছে দুর্গাপূজার সাধারণ ছুটি। ৩ ও ৪ অক্টোবর যথাক্রমে শুক্র ও শনিবার হওয়ায় তা সাপ্তাহিক ছুটির অংশ হিসেবে গণ্য হবে।

সাধারণত সরকারি চাকরিজীবীদের জন্য ঈদে তিন দিন ও দুর্গাপূজায় একদিন ছুটি থাকে। তবে কোনও কোনও বছর নির্বাহী আদেশে এই মেয়াদ বাড়ানো হয়।

২০২৫ সালের ছুটির তালিকা অনুযায়ী, দুই ঈদ মিলিয়ে মোট ১১ দিন এবং শারদীয় দুর্গাপূজার জন্য দুই দিন ছুটি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ।

গত বছরের ১৭ অক্টোবর ছুটির এই তালিকা অনুমোদন করা হয় এবং সে অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটির তালিকা প্রণয়ন করে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT