1. bteditor@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
এসএমই খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী তাজমহল পরিদর্শনের অনুমতি পেলেন পাকিস্তানি মন্ত্রী মুসাদিক জাতিসংঘে মৃত্যুদণ্ড স্থগিতের প্রস্তাবে ভোটদান থেকে বিরত বাংলাদেশ সোমবার থেকে পটুয়াখালীতে শুরু ঐতিহ্যবাহী রাস উৎসব প্রধানমন্ত্রীর বক্তব্য ভুলভাবে প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম: পররাষ্ট্র মন্ত্রণালয় নবান্নের উৎসবে বাংলার সাত ঐতিহ্যবাহী পিঠার রেসিপি ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী কাতারে স্বর্ণের দাম কমেছে, প্রবাসীদের অগ্রিম বুকিংয়ে হিড়িক বাল্টিক সাগরে রুশ জাহাজে ড্রোন হামলা, ইউক্রেনকে দায়ী করছে ফিনল্যান্ড ইসরায়েলে জাতীয় ঐক্য সরকার গঠনে নেতানিয়াহুর ১০ শর্ত

এনআইডি সংশোধনে পুরাতন আবেদন অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বুধবার, ১৮ জুন, ২০২৫

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনে ‘গ’ ক্যাটাগরির পুরাতন আবেদনগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করার জন্য ৬৪ জেলার নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

৬৪ জেলার সব জ্যেষ্ঠ জেলা নির্বাচন কর্মকর্তা বা জেলা নির্বাচন কর্মকর্তা, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তা এবং ১০ অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এই নির্দেশ দেওয়া হয়েছে।

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (পরিচালনা) মো. সাইফুল ইসলামের স্বাক্ষরিত এই অফিস আদেশ গত রোববার (১৫ জুন) আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের প্রদান করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, ‘জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদনসমূহ নিষ্পত্তির নিমিত্তে বিশেষ কার্যক্রম (ক্রাশ প্রোগ্রাম) পরিচালনার লক্ষ্যে ‘গ’ ক্যাটাগরির অনিষ্পন্ন আবেদনসমূহ নিষ্পন্ন করার জন্য ৬৪ জেলার সব সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের পাশাপাশি ৩ নম্বর কলামে বর্ণিত ১০ অঞ্চলের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের অনুকূলে নির্দেশক্রমে ক্ষমতা দেওয়া হলো।’

এতে বলা হয়, ‘ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের তাদের অঞ্চলের বা জেলার অনিষ্পন্ন আবেদনসমূহ ৩০ জুনের মধ্যে নিষ্পত্তি করতে হবে। আঞ্চলিক নির্বাচন কর্মকতারা ‘গ’ ক্যাটাগরির আবেদনসমূহ নিষ্পত্তিসহ ক্র্যাশ প্রোগ্রামের কার্যক্রম সমন্বয় ও নিবিড়ভাবে তত্ত্বাবধায়ন করতে হবে। আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা ২১ এপ্রিল তারিখে জারিকৃত অফিস আদেশ মোতাবেক ‘খ’ এবং ‘গ’ ক্যাটাগরির আবেদনের সংখ্যা বিবেচনায় পার্শ্ববর্তী সিনিয়র জেলা বা জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা বা থানা নির্বাচন কর্মকর্তাদের (যাদের অনুকূলে ইতিমধ্যেই ইউজার আইডি রোল প্রদান করা হয়েছে) দায়িত্ববণ্টনের অনুমতি প্রদান করা হলো। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের আবশ্যিকভাবে পুরাতন আবেদনসমূহকে অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে।’

‘জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের ১০ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত উপপরিচালক বা সহকারী পরিচালকরা তার আওতাধীন অঞ্চলের ‘গ’ ক্যাটাগরির ক্রাশ প্রোগ্রামের কার্যক্রম দ্বৈবচয়নের মাধ্যমে যাচাই করে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (পরিচালনা) কাছে রিপোর্ট প্রদান করতে হবে।’

পরিচালককে (পরিচালনা) ক্র্যাশ প্রোগ্রামের সামগ্রিক কার্যক্রম মনিটরিং এবং ওই কাজের অগ্রগতির প্রতিবেদন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক কাছে দাখিল করতে হবে।

বিটি/ আরকে

Tags:

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT