1. ershadmc@gmail.com : নিউজ ডেস্ক : নিউজ ডেস্ক .
  2. ashraf@websofttechnologyltd.com : businesstimesadmin :
  3. shafidocs@gmail.com : News Desk : News Desk
  4. rezadu31@gmail.com : বিজনেস ডেস্ক : বিজনেস ডেস্ক .
  5. abdullahsheak8636@gmail.com : Shk Abd : Shk Abd
নতুন সংবাদ
ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বিসিবি, আইসিসির সঙ্গে বৈঠক ইরানে বিক্ষোভে ২ হাজার নিহত: সরকারি কর্মকর্তার স্বীকারোক্তি ‘ভুল বোঝাবুঝি’ এড়াতে বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব চ্যানেল খোলা: ভারতের সেনাপ্রধান ৫ ব্যাংকের অডিটরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে: অর্থ উপদেষ্টা সাদা রাজ্যের স্বল্প বসন্ত, রাজপ্রাসাদে সুরভীহীন বিচ্ছেদ এখন মোবাইল অ্যাপেও রিচার্জ করা যাবে মেট্রোরেলের কার্ড দক্ষিণ এশিয়ার উচ্চশিক্ষার ভবিষ্যৎ নিয়ে তিন দিনের আঞ্চলিক সম্মেলন শুরু স্বর্ণ ও রুপার দাম বৃদ্ধি: আজ থেকে বাজারে নতুন মূল্য কার্যকর ইরানের সঙ্গে বাণিজ্যকারী দেশগুলোর পণ্যে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের মোস্তাফিজ দলে থাকলে বিশ্বকাপে বাংলাদেশ দলের নিরাপত্তা ঝুঁকি বাড়বে—আইসিসির চিঠি

ঢাবির সব হলের পকেট গেট রাত ৯টার পর বন্ধ

বিজনেস টাইমস
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার ও অপ্রীতিকর ঘটনা রোধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত সব আবাসিক হলের পকেট গেট বন্ধ থাকবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এ-সংক্রান্ত নির্দেশনা ইতোমধ্যে এস্টেট অফিস থেকে সব আবাসিক হলে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নির্দেশনায় বলা হয়, সকল অনুষদ, হল, ইনস্টিটিউট, বাংলো, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন ও আবাসিক এলাকায় কর্মরত নিরাপত্তা প্রহরীদের নির্ধারিত ইউনিফর্ম পরে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

এছাড়া ক্যাম্পাসে বহিরাগতদের চলাচলের বিষয়ে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে নিরাপত্তা কর্মীদের। সন্দেহজনক ব্যক্তি বা কর্মকাণ্ড দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট অফিস প্রধান, প্রক্টর অফিস অথবা এস্টেট ম্যানেজারকে অবহিত করতে বলা হয়েছে।

বিটি/ আরকে

Tags: , ,

এই ধরনের আরও নিউজ

আরও সংবাদ

কারেন্সি কনভার্টার

বাজেটের সবখবর

© কপিরাইট ২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT